-
তালেবান হামলায় ১ সপ্তাহে ৪০০ নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত: আফগানিস্তান
জুন ১৫, ২০২০ ০৬:১৭আফগান সরকার জানিয়েছে, উগ্রবাদী তালেবান গেরিলাদের হামলায় এক সপ্তাহের মধ্যে ৪০০’র বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছে। গতকাল (রোববার) রাজধানী কাবুলে সরকারি কর্মকর্তা তারেক আরিয়ান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
-
মার্কিন অধিকৃত তাজি ঘাঁটিতে আবার রকেট হামলা
জুন ১৪, ২০২০ ০৬:৩০মার্কিন অধিকৃত ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে আবার রকেট হামলা হয়েছে। ইরাকি নিরাপত্তাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি ঘাঁটিতে দু'টি রকেট আঘাত হেনেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
-
তুরস্ক গ্যাস আমদানি বন্ধ রাখায় তেহরান বিস্মিত হয়েছে: কর্মকর্তা
জুন ১০, ২০২০ ০২:৪৮তুরস্ক আগামী মাসের মাঝামাঝি সময়ে আবার ইরান থেকে গ্যাস আমদানি শুরু করবে বলে তেহরান আশা প্রকাশ করেছে। ইরান থেকে গ্যাস আমদানির ২৫ বছর মেয়াদি চুক্তি থাকলেও গত দুই মাসেরও বেশি সময় ধরে গ্যাস নেয়া বন্ধ রেখেছে আঙ্কারা।
-
আফগানিস্তানে বোমা হামলায় টেলিভিশন রিপোর্টার নিহত
মে ৩১, ২০২০ ১৩:০৪আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী বোমা হামলায় স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের অর্থনৈতিক রিপোর্টার এবং একজন টেকনিশিয়ান নিহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
-
ভারতে পঙ্গপালের আক্রমণ অব্যাহত, ব্যবহার হচ্ছে ড্রোন
মে ২৮, ২০২০ ১৪:৫৫ভারতের অন্তত ৫০ জেলায় পঙ্গপালের আক্রমণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে পঙ্গপাল দেশটির প্রায় ৫০ হাজার হেক্টর ফসলি জমি ধ্বংস করেছে। যেখানে যাচ্ছে সেখানকার শস্যই শেষ করে দিচ্ছে।
-
আমেরিকার বিপরীত কথা বলল আফগানিস্তান
মে ১৬, ২০২০ ১০:১৮আফগানিস্তানের রাজধানী কাবুলে চলতি সপ্তাহের প্রথম দিকে একটি প্রসূতি হাসপাতালে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার জন্য তালেবান গোষ্ঠীকে দায়ী করেছে আফগান সরকার। ওই হামলার জন্য আমেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে দায়ী করলেও আফগান সরকার তার বিপরীতে তালেবানকে দায়ী করছে। এ ঘটনায় আমেরিকার সঙ্গে আফগান সরকারের পারস্পরিক বিরোধী অবস্থান পরিষ্কার হলো।
-
ত্রিপোলির প্রধান হাসপাতালে হামলা চালিয়েছে বিদ্রোহীরা
মে ১৪, ২০২০ ১২:০৭লিবিয়ার রাজধানী ত্রিপোলির প্রধান হাসপাতালে হামলা চালিয়েছে বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার অনুগত গেরিলারা। লিবিয়ার সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।
-
কাবুলে এনজিও পরিচালিত হাসপাতালে হামলা চালিয়েছে বন্দুকধারীরা
মে ১২, ২০২০ ১২:০১আফগানিস্তানের রাজধানী কাবুলে জেনেভাভিত্তিক ডক্টরস উইদাউট বর্ডারস পরিচালিত একটি হাসপাতালে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। কাবুলের পশ্চিমে দাশতে বারচি এলাকায় অবস্থিত ওই হাসপাতালে আজ (মঙ্গলবার) সকালে অজ্ঞাত গেরিলারা মেশিনগান এবং গ্রেনেড নিয়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা গোলাগুলি ও গ্রেনেডের বিস্ফোরণের কথা জানিয়েছেন।
-
মার্কিন হামলার হুমকিতে ভয় পাবে না ইরান
এপ্রিল ২৩, ২০২০ ১৭:৩৫জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশনের মুখপাত্র আলী রেজা মীর ইউসুফি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রতিরোধ করে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ তেহরান।
-
এবার সিরিয়ায় হিজবুল্লাহর অবস্থানে হামলার হুমকি দিল ইসরাইল
এপ্রিল ১১, ২০২০ ০২:৪৭ইহুদিবাদী ইসরাইলি সামরিক বাহিনী সিরিয়ায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অবস্থানে হামলা চালানোর হুমকি দিয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একজন সিনিয়র সদস্য ইসরাইলের গুপ্তহত্যার শিকার হওয়ার কয়েকদিনের মধ্যে সিরিয়ায় হামলার হুমকি দিল তেল আবিব।