-
ইরানকে ঘিরে তৈরি উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে চায় জাপান: অ্যাবে
জুন ১৩, ২০১৯ ১২:১৩জাপানের প্রধানমন্ত্রী শিন জো অ্যাবের নেতৃত্বে একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল গতকাল (বুধবার) ইরান সফরে এসেছেন। প্রথমেই তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে সাক্ষাতে মিলিত হন। ইরানের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে জাপানের প্রধানমন্ত্রীর এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।