-
৪০ বছরের অপেক্ষার অবসান: অস্ট্রেলিয়াকে উড়িয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
জুন ১১, ২০২৬ ২১:০৭৪০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল মিরপুরের চেনা আঙিনায়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো শক্তিশালী অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর এক ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ওয়ানডে সিরিজ জেতা বাকি কেবল ইংল্যান্ডের সঙ্গে। এই নিয়ে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।
-
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ বাংলাদেশের
মে ২০, ২০২৬ ১৯:১৯সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
-
ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
মে ১২, ২০২৬ ১৮:০৮পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্ট জিতে নতুন ইতিহাস লিখেছিল বাংলাদেশ। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরের লাল বলের সেই জয়ের ছন্দটা এবার লাল-সবুজের প্রতিনিধিরা ধরে রাখল ঘরের মাঠেও। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে অতিথি পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করল নাজমুল হোসেন শান্তর দল।
-
'ভারতে গিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ'
জানুয়ারি ২২, ২০২৬ ১৬:৩৬বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।
-
‘অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ’
জানুয়ারি ২০, ২০২৬ ১৫:১৫অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ- এমন পরিষ্কার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে।
-
ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি
জানুয়ারি ১৩, ২০২৬ ১৩:২৩আইসিসির অনুরোধ সত্ত্বেও টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আবারও জানিয়ে দিয়েছে বোর্ড। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।
-
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল
জানুয়ারি ০৭, ২০২৬ ১৮:৪৩বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় আছে। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
-
ভারতে না খেললে পয়েন্ট হারাতে হবে- আইসিসি: চূড়ান্ত সিদ্ধান্ত জানে না বিসিবি
জানুয়ারি ০৭, ২০২৬ ০৮:০০আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা হয়েছে।
-
মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
জানুয়ারি ০৫, ২০২৬ ১১:০৬পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির
জানুয়ারি ০৪, ২০২৬ ১১:২২বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।