মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুতি জোরদার করেছে ইয়েমেনের আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i157312-মার্কিন_হামলা_ঠেকাতে_প্রস্তুতি_জোরদার_করেছে_ইয়েমেনের_আনসারুল্লাহ
পার্সটুডে- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন আমেরিকার সম্ভাব্য হামলা ঠেকাতে তাদের সামরিক এবং বেসামরিক প্রস্তুতি বৃদ্ধি করেছে।  
(last modified 2026-02-24T09:47:22+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১৬:০৬ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র সংগামীদের একাংশ
    ইয়েমেনের সশস্ত্র সংগামীদের একাংশ

পার্সটুডে- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন আমেরিকার সম্ভাব্য হামলা ঠেকাতে তাদের সামরিক এবং বেসামরিক প্রস্তুতি বৃদ্ধি করেছে।  

বার্তা সংস্থা 'ইরনা' জানিয়েছে, আনসারুল্লাহ আন্দোলনের একটি জানিয়েছে, তাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে সমস্ত সামরিক বাহিনী এবং সরকারী বিভাগগুলোকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুত অবস্থায় রেখেছে। তারা সম্ভাব্য যুদ্ধের সময় অস্ত্র এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা শক্তিশালী করেছে।

সূত্রটি আরো জানিয়েছে, আনসারুল্লাহ তাদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, উদ্ধারকারী বাহিনী গঠন এবং জরুরি চিকিৎসা পরিচালনার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। জরুরি অবস্থা মোকাবেলার জন্য নির্দিষ্ট বাজেটও নির্ধারণ করা হয়েছে।

এই সূত্রের বক্তব্য অনুযায়ী, আনসারুল্লাহ তাদের নতুন মিসাইল উৎক্ষেপণ এবং বিমান ও ড্রোন হামলার জন্য নতুন প্ল্যাটফর্ম স্থাপন করেছে এবং তাদের বাহিনীগুলোর প্রস্তুতির স্তর বাড়িয়ে নিয়েছে যাতে তারা নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো রক্ষা করতে পারে।

এছাড়া, পাল্টা আক্রমণ হিসেবে ইয়েমেন তাদের উন্নত অস্ত্রপাতি যেমন, সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল, নৌ-ব্যবস্থাপনা মিসাইল এবং ড্রোন ব্যবহারের জন্য প্রস্তুতি নিয়েছে যা ভূমির পাশাপাশি সামুদ্রিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।