-
৭ নভেম্বর বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নভেম্বর ০৭, ২০২০ ১৫:৪৯১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন।