-
ইসরাইলের কেন্দ্রস্থলে হামলার হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট
এপ্রিল ১৮, ২০২২ ১১:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামান্যতম তৎপরতার জবাবে দখলদার ইসরাইলের কেন্দ্রস্থলে আঘাত করা হবে। তিনি আজ (সোমবার) জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এ হুঁশিয়ারি দেন।
-
পাকিস্তানের নতুন সরকারকে 'মীরজাফরি' বললেন ইমরান খান
এপ্রিল ১৭, ২০২২ ১৫:০৭পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানের নতুন সরকারকে 'মীরজাফরি' সরকার বলে মন্তব্য করেছেন। তিনি বলেন,বিদেশি অনুদান–সংক্রান্ত মামলার মধ্য দিয়ে তাঁর দলকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে নতুন সরকার।
-
আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী
এপ্রিল ১৭, ২০২২ ১৪:৪১উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। সকালে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে গেলে এ অবস্থা তৈরি হয়। দুইদিন আগেও মসজিদটিতে ব্যাপক অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
-
বেনাপোল স্থলবন্দরে ৬ ভারতীয় ট্রাক আগুনে পুড়ে ছাই, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
এপ্রিল ১৫, ২০২২ ১৯:২৯ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে যাওয়া ছয়টি ট্রাক আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ (শুক্রবার) ওই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ট্রাক মালিক ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে তারা বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
-
আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা ও সংঘর্ষ; আহত ১৫২
এপ্রিল ১৫, ২০২২ ১২:৩৩মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এতে অন্তত ১৫২ ফিলিস্তিনি আহত হয়েছে। পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে স্থানীয় সময় আজ শুক্রবার ফজরের নামাজের সময় সেখানে হানা দেয় দখলদার সেনারা।
-
শ্রীলঙ্কায় যেভাবে পালিত হলো বাংলা নববর্ষ
এপ্রিল ১৪, ২০২২ ১৩:৩৩দেশে দেশে নানা আয়োজনে বর্ষবরণ। শ্রীলঙ্কায়ও পালিত হলো বাংলা নববর্ষ। শ্রীলঙ্কা সিনহালা নববর্ষকে স্থানীয়ভাবে আলুথ আবুরুদ্ধাও বলা হয়। দিনটিতে শ্রীলঙ্কায় সরকারি ছুটি থাকে। শ্রীলংকার এই নববর্ষ ১৪ই এপ্রিল পালন করা হয়। তবে উৎসব চলে এক সপ্তাহ ধরে। সিনহালা নববর্ষের সাথে তামিল নববর্ষের উদযাপনে অনেক সাদৃশ্য রয়েছে। উৎসবে নানা রকম পিঠা, মিষ্টি আর পায়েস বানানো হয়। হয় নানা রকমের খাওয়া দাওয়ার আয়োজন।
-
‘যেখানে প্রয়োজন হবে সেখানে ইরান ইসরাইলের বিরুদ্ধে কঠিন হামলা চালাবে’
এপ্রিল ১৪, ২০২২ ১২:৩৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যেখানে প্রয়োজন মনে করবে সেখানে কঠোর হামলা চালাবে তেহরান।
-
ইউক্রেনকে আরো ৮০ কোটি ডলারের অস্ত্র দেবে আমেরিকা
এপ্রিল ১৪, ২০২২ ১১:৪২ইউক্রেনের জন্য আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। চলমান সামরিক অভিযান ঠেকানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এই বিপুল অর্থের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
-
ইরান দূতাবাসের সামনে আফগানদের সমাবেশ; সম্পর্ক শক্তিশালী করার আহ্বান
এপ্রিল ১৪, ২০২২ ০১:৩১ইরান ও আফগানিস্তানের সম্পর্কে ফাটল ধরানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আফগান নাগরিকরা। তারা সব ধরনের ষড়যন্ত্র নস্যাত করে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার আহ্বান জানিয়েছেন।
-
ইউক্রেন- রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি
এপ্রিল ১৩, ২০২২ ১৫:২৫মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আরো ৭৫ কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে ইউক্রেনকে সহায়তা করতে যাচ্ছে। ইউক্রেনে যখন রাশিয়ার সামরিক অভিযান চলছে তখন রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকা দফায় দফায় ইউক্রেনকে সামরিক সহায়তার নামে অস্ত্র বিক্রির সুযোগ নিচ্ছে।