মানসুর হাদির প্রতিনিধিরা আলোচনায় যোগ দেবে: জাতিসংঘের বিশেষ দূত
https://parstoday.ir/bn/news/west_asia-i10045-মানসুর_হাদির_প্রতিনিধিরা_আলোচনায়_যোগ_দেবে_জাতিসংঘের_বিশেষ_দূত
ইয়েমেনের চলমান সংঘর্ষ বন্ধের লক্ষ্যে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির প্রতিনিধিরা শান্তি আলোচনায় ফিরে আসবে বলে জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইসমরাইল ওউল্দ শেখ আহমেদ আজ (রোববার) এ খবর জানিয়ে বলেছেন, জাতিসংঘ মহাসচিব ও কাতারের আমীরের মধ্যস্থতায় এক আলোচনার পর মানসুর হাদি আলোচনা বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০১৬ ১৪:৪০ Asia/Dhaka
  • ইসমরাইল ওউল্দ শেখ আহমেদ
    ইসমরাইল ওউল্দ শেখ আহমেদ

ইয়েমেনের চলমান সংঘর্ষ বন্ধের লক্ষ্যে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির প্রতিনিধিরা শান্তি আলোচনায় ফিরে আসবে বলে জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইসমরাইল ওউল্দ শেখ আহমেদ আজ (রোববার) এ খবর জানিয়ে বলেছেন, জাতিসংঘ মহাসচিব ও কাতারের আমীরের মধ্যস্থতায় এক আলোচনার পর মানসুর হাদি আলোচনা বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

জাতিসংঘের মধ্যস্থতায় কুয়েত সিটিতে গত ২১ এপ্রিল থেকে ইয়েমেন বিষয়ক শান্তি আলোচনা শুরু হয়। আলোচনার একপক্ষে রয়েছেন জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের মিত্ররা এবং অন্যপক্ষে আছেন পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদি। ১০ এপ্রিল থেকে ইয়েমেনে ভঙ্গুর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এ আলোচনার আয়োজন করা হয়।

কিন্তু সৌদি সমর্থিত হাদির প্রতিনিধিরা ১৭ মে আলোচনা ত্যাগ করেন। তারা শর্ত দেন, হুথি যোদ্ধাদেরকে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলো ছেড়ে দিতে এবং অস্ত্র সমর্পন করতে হবে।

তবে হাদির পক্ষের অন্যতম প্রতিনিধি আব্দুলমালেক আল-মিখলাফি আজ জানিয়েছেন, শর্ত পূরণ না হওয়ার সত্ত্বেও শান্তি আলোচনাকে ফলপ্রসূ হওয়ার জন্য সর্বশেষ সুযোগ দিতে তারা আলোচনায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২