ইসরাইলের সঙ্গে যেকোনো রকমের সম্পর্কের বিরোধিতা করে ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i100646-ইসরাইলের_সঙ্গে_যেকোনো_রকমের_সম্পর্কের_বিরোধিতা_করে_ইরাক
ইরাকের প্রখ্যাত শিয়া আলেম এবং ন্যাশনাল উইজডম মুভমেন্টের প্রধান আম্মার আল-হাকিম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্কের বিরুদ্ধে তাঁর দেশের অবস্থান। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের অনস্বীকার্য অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধেও বাগদাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০২১ ১০:২৯ Asia/Dhaka
  • আম্মার আল-হাকিম
    আম্মার আল-হাকিম

ইরাকের প্রখ্যাত শিয়া আলেম এবং ন্যাশনাল উইজডম মুভমেন্টের প্রধান আম্মার আল-হাকিম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্কের বিরুদ্ধে তাঁর দেশের অবস্থান। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের অনস্বীকার্য অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধেও বাগদাদ।

গতকাল (সোমবার) সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে আম্মার আল-হাকিম বলেন, ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস এই কথা বলছে যে, নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি জাতি আজ মানবিকতা ও ন্যায় বিচার চাইছে।

তিনি বলেন পুরো আরব জাতির হৃদয়ে রয়েছে ফিলিস্তিনি ইস্যু এবং সেখানকার জনগণের কথা কখনো আরব মুসলমানরা ভুলে যাবে না।

আম্মার আল-হাকিম বলেন, "ফিলিস্তিনের ভূমি, ইতিহাস এবং এর ভবিষ্যতের ব্যাপারে ফিলিস্তিনিদের অনস্বীকার্য অধিকার রয়েছে এবং এই অধিকার শুধুমাত্র তাদের প্রতি আরব, মুসলিম এবং আন্তর্জাতিক বিশ্বের সমর্থনের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব। আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে আমরা ইরাকের পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে আমাদের অবস্থান ঘোষণা করছি।"#ঞ

পার্সটুডে/এসআইবি/৩০