আমিরাতের সামরিক জাহাজ আটক করেছে ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i102058-আমিরাতের_সামরিক_জাহাজ_আটক_করেছে_ইয়েমেন
সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক কার্গো জাহাজ আটক করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত নৌবাহিনী। ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আজ (সোমবার) এই তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০২২ ১৯:০৭ Asia/Dhaka
  • আটক আমিরাতি সামরিক কার্গো জাহাজ
    আটক আমিরাতি সামরিক কার্গো জাহাজ

সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক কার্গো জাহাজ আটক করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত নৌবাহিনী। ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আজ (সোমবার) এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন. আমিরাতের জাহাজটি ইয়েমেনের পানিসীমায় ঢুকে শত্রুতাপূর্ণ তৎপরতা চালানোর সময় তাকে আটক করা হয়। জেনারেল ইয়াহিয়া জানান, জাহাজটি নানা রকম গোলাবারুদ ভর্তি ছিল এবং খুব শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।

জেনারেল ইয়াহিয়া সারিয়ি

এদিকে, ইয়েমেনের পানিসীমায় ঢুকে সংযুক্ত আরব আমিরাতের জাহাজের শত্রুতাপূর্ণ তৎপরতার নিন্দা জানিয়েছেন আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম। তিনি বলেন, ইয়েমেনের সেনারা ও হুথি যোদ্ধারা সফল ও নজিরবিহীন অভিযান চালিয়ে আমিরাতের এই জাহাজ আটক করেছে। সৌদি জোটের বিরুদ্ধে ইয়েমেনিদের জন্য এটি বৈধ অধিকার।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।