ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের মজুদ বলে চালিয়ে দিতে চাইল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i102328-ইয়েমেনি_ক্ষেপণাস্ত্রের_মজুদ_বলে_চালিয়ে_দিতে_চাইল_সৌদি_আরব
সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইরাকি ক্ষেপণাস্ত্র বিষয়ক ডকুমেন্টারির কিছু ফুটেজ চুরি করে তা ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র মজুদ বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছে। এর মাধ্যমে সৌদি জোট ইয়েমেনকে অভিযুক্ত করার চেষ্টা করেছে যে, হুদাইদা বন্দরনগরীকে হুথি সমর্থিত সেনারা সামরিকীকরণ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১০, ২০২২ ১৪:১৫ Asia/Dhaka
  • ইরাকি ডকুমেন্টারি থেকে নেয়া ফুটেজ
    ইরাকি ডকুমেন্টারি থেকে নেয়া ফুটেজ

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইরাকি ক্ষেপণাস্ত্র বিষয়ক ডকুমেন্টারির কিছু ফুটেজ চুরি করে তা ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র মজুদ বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছে। এর মাধ্যমে সৌদি জোট ইয়েমেনকে অভিযুক্ত করার চেষ্টা করেছে যে, হুদাইদা বন্দরনগরীকে হুথি সমর্থিত সেনারা সামরিকীকরণ করছে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল (রোববার) এই খবর প্রচার করেছে। এর একদিন আগে সৌদি সামরিক জোটের মুখপাত্র তুরকি আল-মালিকি এক অনুষ্ঠানে ইরাকি ডকুমন্টারির ওই ফুটেজ দেখিয়ে অভিযোগ করেন যে, ইয়েমেনের সেনারা হুদাইদা বন্দর এলাকায় ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলছে।

সৌদি সামরিক জোটের মুখপাত্র তুরকি আল-মালিকি

আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্কের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০০৩ সালে ইরাকে মার্কিন সামরিক আগ্রাসনের প্রথম দিকে তৈরি করা “সিভিয়ার ক্লিয়ার” নামের একটি ডকুমেন্টারির ফুটেজ নিয়ে সৌদি সেনা মুখপাত্র ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বলে দেখানোর চেষ্টা করেছেন। তবে ক্ষেপণাস্ত্রের সঠিক অবস্থান সম্পর্কে কিছু বলা যাবে না বলে তিনি মন্তব্য করেন।#   

পার্সটুডে/এসআইবি/১০