তুরস্ক সফর করবেন দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট!
https://parstoday.ir/bn/news/west_asia-i102698-তুরস্ক_সফর_করবেন_দখলদার_ইসরাইলের_প্রেসিডেন্ট!
দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট আইজেক হারজগ শিগগিরই তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৯, ২০২২ ১৭:০২ Asia/Dhaka
  • এরদোগান (বামে) ও হারজগ (ডানে)
    এরদোগান (বামে) ও হারজগ (ডানে)

দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট আইজেক হারজগ শিগগিরই তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরাইলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের আমন্ত্রণ পেয়েছেন- এমন খবরে অনেকেই বিস্মিত হয়েছেন।

তুরস্কের এরদোগান সরকার এর আগে বহুবার ফিলিস্তিনিদের অধিকার রক্ষার কথা বলেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, তুর্কি সরকার মুখে ইসরাইলের সমালোচনা করলেও বাস্তবে সব সময় দখলদারদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং ইসরাইলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।  

রজব তাইয়্যেব এরদোগান ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর জানান, আইজেক হারজগ তুরস্ক সফর করবেন। তুরস্কের ওপর দিয়ে ইহুদিবাদী ইসরাইল থেকে ইউরোপে গ্যাস পাইপ লাইন নির্মাণেরও প্রস্তাব দিয়েছেন এরদোগান।

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলের পাশাপাশি সব ফিলিস্তিনিকে নিশ্চিহ্ন করতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে বিশ্বের মুসলমানেরা দখলদারদের সঙ্গে কোনো মুসলিম দেশের সম্পর্ককে ভালো চোখে দেখে না।#  

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।