‘ফিলিস্তিনি জনগণকে হত্যায় ইসরাইলকে উসকানি দিচ্ছে আরব আমিরাত’
https://parstoday.ir/bn/news/west_asia-i103164-ফিলিস্তিনি_জনগণকে_হত্যায়_ইসরাইলকে_উসকানি_দিচ্ছে_আরব_আমিরাত’
ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্টের সংযুক্ত আরব আমিরাত সফরের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, এই সফরের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও দমন অভিযান চালাতে ইসরাইলকে পুরস্কৃত ও উৎসাহিত করল আবু ধাবি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩১, ২০২২ ০৫:৪২ Asia/Dhaka
  • এই সফরের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও দমন অভিযান চালাতে ইসরাইল উৎসাহিত হবে: হামাস
    এই সফরের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও দমন অভিযান চালাতে ইসরাইল উৎসাহিত হবে: হামাস

ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্টের সংযুক্ত আরব আমিরাত সফরের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, এই সফরের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও দমন অভিযান চালাতে ইসরাইলকে পুরস্কৃত ও উৎসাহিত করল আবু ধাবি।

ইহুদিবাদী প্রেসিডেন্ট ইসাক হারজগ গতকাল (রোববার) স্ত্রীকে সঙ্গে নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। আবুধাবি ও তেল আবিব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পার হওয়ার পর তিনি এই সফর করছেন। হারজগ দাবি করেছেন, তিনি পুরো অঞ্চলের জন্য শান্তির বার্তা বয়ে নিয়ে আবু ধাবিতে গেছেন।

সস্ত্রীক আরব আমিরাত সফর করছেন ইসরাইলের প্রেসিডেন্ট

এ সফরকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে হামাস এক বিবৃতিতে বলেছে, মুসলিম বিশ্বের শত্রু ইসরাইলের শীর্ষ নেতাদের আরব দেশগুলো সফর প্রকারান্তরে ফিলিস্তিনি জাতির ওপর ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের পুরস্কার মাত্র। এর ফলে ইহুদিবাদীরা দ্বিগুণ উৎসাহে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও দমন অভিযান চালানোর সুযোগ পাবে।

ফিলিস্তিনি জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করে ২০২০ সালের ‌১৫ সেপ্টেম্বর ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে অপমানজনক আপোষ চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত। হোয়াইট হাউজে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তেল আবিবের সঙ্গে নিজের কয়েক বছরের গোপন সম্পর্ককে আনুষ্ঠানিকতা দেয় আবু ধাবি।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।