রাকার ২ গ্রাম উদ্ধার করল এসডিএফ যোদ্ধারা
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’এর যোদ্ধারা উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে দু’টি গ্রাম উদ্ধার করেছে।
নামরোদিয়া এবং মাতমাশারজা নামের গ্রাম দু’টি রাকা’র ৫৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রচণ্ড লড়াইয়ের পর এ গ্রাম দু’টি দখল করে নেয় কুর্দি এবং আরব বাহিনী । সিরিয়ার সরকারি বার্তা সংস্থা এসএনএনএ এ খবর দিয়েছে।
মঙ্গলবারে দায়েশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযান শুরুর ঘোষণা এসডিএফ দিয়েছে। অভিযানে মার্কিন যুদ্ধবিমানগুলো সহায়তা করছে বলে এতে জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, এসডিএফ’এর ৩০ হাজার সেনা এ অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এসডিএফ কমান্ডার বলেছেন, উত্তরাঞ্চলীয় রাকা মুক্ত এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করাই এ অভিযানের লক্ষ্য।#
পার্সটুডে/মূসা রেজা/২৬