সৌদি জোটের বিমান হামলায় এক পরিবারের সবাই মারা গেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i10381-সৌদি_জোটের_বিমান_হামলায়_এক_পরিবারের_সবাই_মারা_গেছে
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১-তে দাঁড়িয়েছে। বেসামরিক এসব লোকের মধ্যে অন্তত চারটি শিশু রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০১৬ ০৮:৫৩ Asia/Dhaka
  • সৌদি জোটের বিমান হামলায় বিধ্বস্ত ইয়েমেনের একটি বাড়ি
    সৌদি জোটের বিমান হামলায় বিধ্বস্ত ইয়েমেনের একটি বাড়ি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১-তে দাঁড়িয়েছে। বেসামরিক এসব লোকের মধ্যে অন্তত চারটি শিশু রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-মাহালা শহরে গতকালের (বুধবার) হামলায় ১১ জন নিহত হয়েছে। তারা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের জঙ্গিবিমান থেকে এ হামলা চালানো হয়েছে। তারা জানান, জঙ্গিবিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং একটি বাড়ি সম্পর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, নিহতরা সবাই একই পরিবারের। হামলা থেকে ওই পরিবারের মাত্র একটি শিশু বেঁচে গেছে। আরেক প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর মৃতদেহগুলো ছিন্নভিন্ন হয়ে যায় এবং যেখানে সেখানে ছড়িয়ে থাকতে দেখা গেছে।

এদিকে, গতকাল লাহিজ প্রদেশের একটি মিনারেল ওয়াটার ফ্যাক্টরিতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬