আমেরিকার ওপর ভরসা করেই ভুল করেছে ইউক্রেন: লেবাননের হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i104396-আমেরিকার_ওপর_ভরসা_করেই_ভুল_করেছে_ইউক্রেন_লেবাননের_হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিন বলেছেন, কোনো কোনো দেশ আমেরিকার ওপর ভরসা করে, এটা ভুল। ইউক্রেন ইস্যুতেও তা প্রমাণিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৩:৫১ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিন
    সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিন

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিন বলেছেন, কোনো কোনো দেশ আমেরিকার ওপর ভরসা করে, এটা ভুল। ইউক্রেন ইস্যুতেও তা প্রমাণিত হয়েছে।

ইউক্রেনে চলমান যুদ্ধের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, আমেরিকাসহ পাশ্চাত্য ইউক্রেনকে উসকানি দিয়েছে এবং তাদেরকে সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু যখনি তারা বুঝতে পেরেছে তাদের স্বার্থ ঝুঁকির মুখে পড়বে তখনি তারা প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।

সাফিউদ্দিন বলেন, যুদ্ধের বিষয়টি অনিবার্য দেখতে পেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধে অংশ নেয়ার কথা থেকে সরে এসেছেন। এটা আমেরিকার পক্ষ থেকে নতুন কিছু নয়। লেবাননেও কিছু লোকের মাধ্যমে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়ে তাদের পেছন থেকে সটকে পড়েছে মার্কিন সরকার।

হিজবুল্লাহর এই প্রভাবশালী নেতা আরও বলেন, সব ধরণের বিপর্যয় থেকে লেবাননসহ গোটা মধ্যপ্রাচ্যকে বাঁচাতে চাইলে মার্কিন আধিপত্য থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লোহানস্ক ও দোনেস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করেছে রাশিয়া। #    

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।