ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে শহীদ বদরুদ্দিন-পরিবারের সাক্ষাৎ
লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার শহীদ মুস্তাফা বদরুদ্দিনের পরিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ বদরুদ্দিনের বীরত্ব ও মহত্ত্বের প্রশংসা করে বলেছেন, 'আমি তার তেজোদ্দীপ্ত চরিত্র সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এবং আশা করছি মহান আল্লাহ তাকে সর্বোচ্চ নানা মর্যাদা দেবেন প্রতিদান হিসেবে।'
তিনি যে কোনো শহীদের পরিবারের সদস্য, বিশেষ করে শহীদ সাইয়্যেদ বদরুদ্দিন ও শহীদ ইমাদ মুগনিয়ার মত মহান শহীদদের পরিবারের সদস্য হতে পারাকে গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, হিজবুল্লাহ লেবাননকে ইমান ও জিহাদের অনন্য এক ভূমিতে রূপান্তরিত করেছে। সাম্প্রতিক সময়ে দামেস্ক অঞ্চলে বিদেশী মদদপুষ্ট তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীদের হামলায় শহীদ হন সাইয়্যেদ বদরুদ্দিন।
সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের অনুচরদের পেতে-রাখা বোমা বিস্ফোরণে বেশ কয়েক বছর অগে শাহাদত বরণ করেছিলেন সাইয়্যেদ বদরুদ্দিনেরই ভায়েরা হিজবুল্লাহর আরেক শীর্ষস্থানীয় কমান্ডার হাজ ইমাদ মুগনিয়া। তার গাড়িতেই পেতে রাখা হয়েছিল বোমা। তখনও সিরিয়ায় বিদেশী ও ইসররাইলী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের সন্ত্রাসী তৎপরতা শুরু হয়নি। ইমাদ মুগনিয়ার ছেলেও পরবর্তীতে শহীদ হন। #
পার্সটুডে/ মু. আ. হুসাইন/২৭