‘সামনে নজিরবিহীন বিস্ময় অপেক্ষা করছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i105562-সামনে_নজিরবিহীন_বিস্ময়_অপেক্ষা_করছে’
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মাদ নাসের আল-আতেফি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগ্রাসন পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের জন্য নজিরবিহীন বিস্ময় অপেক্ষা করছে। এছাড়া, সৌদি আরবের গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেনের সেনারা যে হামলা চালিয়েছে তার প্রশংসা করেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৩, ২০২২ ১২:২৫ Asia/Dhaka
  • মেজর জেনারেল মুহাম্মাদ নাসের আল-আতেফি
    মেজর জেনারেল মুহাম্মাদ নাসের আল-আতেফি

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মাদ নাসের আল-আতেফি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগ্রাসন পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের জন্য নজিরবিহীন বিস্ময় অপেক্ষা করছে। এছাড়া, সৌদি আরবের গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেনের সেনারা যে হামলা চালিয়েছে তার প্রশংসা করেছেন তিনি।

গতকাল (মঙ্গলবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সামনে যে বিস্ময় অপেক্ষা করছে তাতে শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়ে ইয়েমেনের দিকে ঝুঁকে পড়বে এবং আগ্রাসীদের মেরুদণ্ড ভেঙে দেবে।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনিদের হামলা

জেনারেল আতেফি বলেন, প্রতিরোধের অষ্টম বছর হবে ভয়ঙ্কর এবং অনেক ভূমি উদ্ধার হবে, পাশাপাশি অনেক উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম উন্মোচন করা হবে। এছাড়া, সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে আরো শক্তিশালী ও পাল্টা হামলার কৌশল উপস্থাপন করা হবে। তিনি বলেন, আগ্রাসনকারীরা নানা ধরনের অপরাধ সংঘটিত করছে কিন্তু ধ্বংসযজ্ঞ ছাড়া কোনো কিছু অর্জন করতে পারছে না।#

পার্সটুডে/এসআইবি/২৩