ইসরাইলি দখলদারিত্বকে হেলাফেলা করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা কাতারের
https://parstoday.ir/bn/news/west_asia-i105736-ইসরাইলি_দখলদারিত্বকে_হেলাফেলা_করায়_আন্তর্জাতিক_সম্প্রদায়ের_কঠোর_সমালোচনা_কাতারের
ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের সাত দশকের দখলদারিত্ব এবং বর্বরতাকে হেলাফেলা করার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৭, ২০২২ ০৮:৩৬ Asia/Dhaka
  • ইসরাইলি দখলদারিত্বকে হেলাফেলা করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা কাতারের

ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের সাত দশকের দখলদারিত্ব এবং বর্বরতাকে হেলাফেলা করার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

২০তম দোহা ফোরামের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাত দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনের বেশিরভাগ দেশ লাখ লাখ ফিলিস্তিনির দুর্ভোগ-দুর্দশার বিষয়টি উপেক্ষা করে গেছে। গতকাল (শনিবার) কাতারের রাজধানী দোহায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাতারের আমির বলেন, ফিলিস্তিনি জনগণ এবং এ অঞ্চলের মানুষের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায়-নিষ্ঠতা দেখাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ সময় তিনি পরিষ্কার করে বলেন, ইহুদিবাদী ইসরাইল সরকারের সমালোচনা করার অর্থ এই নয় যে, ইহুদি-বিরোধী অবস্থান নেয়া। কিন্তু এখন যে ব্যক্তিই ইসরাইলের বিরোধিতা করে তার উপর ইহুদি বিরোধিতার অভিযোগ আনা হয়। এই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকৃত ইহুদিবাদ এবং বর্ণবাদবিরোধী লড়াইয়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।

কাতারের আমিরের সঙ্গে বৈঠক করেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

পরে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তাইয়া কাতারের আমিরের সঙ্গে দেখা করেন এবং ফিলিস্তিনিদের পক্ষে জোরালো অবস্থান নেয়ার জন্য তাকে ধন্যবাদ জানান।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে ইহুদিবাদী ইসরাইল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।