নিজেদের মধ্যে হানাহানি: নিহত ১৪০
-
ফাইল ফটো
সিরিয়ায় তৎপর উগ্র গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৪০ জন নিহত হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের মধ্যে এ সংঘর্ষ হয়। সন্ত্রাসীদের তাণ্ডবের কারণে শহর দুটি ছেড়ে পালিয়েছে হাজার হাজার বেসামরিক নাগরিক।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (রোববার) জানিয়েছে, শুক্রবার সকালের দিকে আলেপ্পোর মারিয়া ও আজাজ শহরে দায়েশ সন্ত্রাসীরা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ওপর হামলা চালালে ক্রস ফায়ারে পড়ে মারা গেছে অন্তত ২৯ জন বেসামরিক নাগরিক।
শুক্রবার শুরু হওয়া সংঘর্ষে সন্ত্রাসীদের দুপক্ষে মারা গেছে ১০৮ জন। এছাড়া, সন্ত্রাসীদের সংঘর্ষের হাত থেকে বাঁচতে ছয় হাজারের বেশি মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। দুটি শহরের অবস্থান প্রাদেশিক রাজধানী আলেপ্পোর উপকণ্ঠে।
মারিয়া শহর থেকে পালিয়ে আসা এক ব্যক্তি জানান, শুক্রবার সকাল থেকে দায়েশ সন্ত্রাসীরা ১০ ঘণ্টা ধরে শহরের প্রধান হাসপাতাল ঘিরে রাখে। সংঘর্ষের সময় হাসপাতালের দুই স্টাফ আহত হন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯