ইসরাইল-সৌদি সম্পর্ক সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে: লেবাননের হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i109802-ইসরাইল_সৌদি_সম্পর্ক_সরাসরি_হুমকি_হিসেবে_গণ্য_হবে_লেবাননের_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র প্রভাবশালী নেতা শেইখ নাবিল কাউক বলেছেন, সৌদি আরব যদি দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে তা লেবানন, ফিলিস্তিন ও সিরিয়াসহ গোটা মুসলিম বিশ্বের জন্যই হুমকি হিসেবে গণ্য হবে। একই সঙ্গে এই পদক্ষেপ মুসলমানদেরকে পেছন থেকে ছুরি মারা হিসেবে বিবেচিত হবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ২৭, ২০২২ ১৮:৫৫ Asia/Dhaka
  • নাবিল কাউক
    নাবিল কাউক

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র প্রভাবশালী নেতা শেইখ নাবিল কাউক বলেছেন, সৌদি আরব যদি দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে তা লেবানন, ফিলিস্তিন ও সিরিয়াসহ গোটা মুসলিম বিশ্বের জন্যই হুমকি হিসেবে গণ্য হবে। একই সঙ্গে এই পদক্ষেপ মুসলমানদেরকে পেছন থেকে ছুরি মারা হিসেবে বিবেচিত হবে।

মার্কিন সরকারের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া চলছে বলে ইসরাইলি গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এই প্রতিক্রিয়া দেখালেন হিজবুল্লাহর এই নেতা।

হিজবুল্লাহর কেন্দ্রীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য নাবিল কাউক আরও বলেছেন, প্রতিরোধ শক্তির বিরুদ্ধে ইসরাইলের হুমকিতে কোন লাভ হবে না। এসব হুমকির কারণে লেবাননের অবস্থানে পরিবর্তন আসবে না।

সম্প্রতি ইসরাইলি সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পশ্চিম এশিয়া সফরের সময়ই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।#  

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।