গোলান মালভূমির কাছে ইসরাইলি হামলায় সিরিয়ার সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i110264-গোলান_মালভূমির_কাছে_ইসরাইলি_হামলায়_সিরিয়ার_সেনা_নিহত
অধিকৃত গোলান মালভূমির কাছাকাছি সিরিয়ার কুনেইত্রা শহরে ইহুদিবাদী ইসরাইলের হামলায় সিরিয়ার এক সেনা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার সানা জানিয়েছে, নিহত সেনার নাম ফরিদ ফুয়াদ মোস্তফা এবং তার বয়স ৪৬ বছর। কুনেইত্রা শহরের কাছে তার গ্রামের বাড়ির সামনেই তাকে হত্যা করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০২২ ১৩:৪১ Asia/Dhaka
  • গোলান মালভূমির কাছে ইসরাইলি হামলায় সিরিয়ার সেনা নিহত

অধিকৃত গোলান মালভূমির কাছাকাছি সিরিয়ার কুনেইত্রা শহরে ইহুদিবাদী ইসরাইলের হামলায় সিরিয়ার এক সেনা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার সানা জানিয়েছে, নিহত সেনার নাম ফরিদ ফুয়াদ মোস্তফা এবং তার বয়স ৪৬ বছর। কুনেইত্রা শহরের কাছে তার গ্রামের বাড়ির সামনেই তাকে হত্যা করা হয়।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলায় ফরিদ মুস্তাফা নিহত হয়েছেন তবে সানা বলছে, তিনি ইসরাইলের গাইডেড মিসাইল হামলায় মারা গেছেন। হামলার পরপরই তাকে পাশের হাসপাতালে নেয়া হয় কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গত শনিবার ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে এক নারীসহ দুই বেসামরিক নাগরিক আহত হন।

গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরাইল প্রায় সময় সিরিয়ার ওপর হামলা চালিয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০১১ সালে সিরিয়ায় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে যে উগ্রবাদী সহিংসতা শুরু করা হয়েছিল তা মোকাবেলায় দামেস্ক সরকার সফল হওয়ার কারণে ইসরাইল ভীত হয়ে এই বিমান হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/৭