ইসরাইলের সঙ্গে সংঘাত বন্ধে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i110900-ইসরাইলের_সঙ্গে_সংঘাত_বন্ধে_মার্কিন_প্রস্তাব_প্রত্যাখ্যান_করেছিল_হিজবুল্লাহ
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংঘাত বন্ধের ব্যাপারে আমেরিকা লেবাননের ইসলামী প্রতিরোধে আন্দোলন হিজবুল্লাহকে যে লোভনীয় প্রস্তাব দিয়েছিল প্রতিরোধকামী সংগঠনটি তা প্রত্যাখ্যান করে। ২০ বছর আগে রেকর্ড করা এক সাক্ষাৎকার থেকে উঠে এসেছে এই তথ্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০২২ ০৯:৫২ Asia/Dhaka
  • ​  হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান ননাসরুল্লাহ
    ​ হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান ননাসরুল্লাহ

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংঘাত বন্ধের ব্যাপারে আমেরিকা লেবাননের ইসলামী প্রতিরোধে আন্দোলন হিজবুল্লাহকে যে লোভনীয় প্রস্তাব দিয়েছিল প্রতিরোধকামী সংগঠনটি তা প্রত্যাখ্যান করে। ২০ বছর আগে রেকর্ড করা এক সাক্ষাৎকার থেকে উঠে এসেছে এই তথ্য।

ওই সাক্ষাৎকারে হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ জানিয়েছিলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংঘাত বন্ধ এবং বেকা উপত্যকায় হিজবুল্লাহর তৎপরতা থামানোর বিনিময়ে আমেরিকা বহু সুযোগ সুবিধা দেয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু হিজবুল্লাহ তা সরাসরি প্রত্যাখ্যান করে।

৪০ বছর আগে হিজবুল্লাহর প্রতিষ্ঠা এবং হাসান নাসরুল্লার নেতা নির্বাচিত হওয়ার ৩০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত ডকুমেন্টারিতে আমেরিকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করার তথ্য উঠে এসেছে। পাঁচ পর্বের এই ডকুমেন্টারি সম্প্রচার করছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল।

এই টেলিভিশন চ্যানেলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কাসান বিন জেদ্দো ২০ বছর আগে হাসান নাসরুল্লাহর ওই সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন।

তৃতীয় পর্বের ডকুমেন্টারিতে দেখা যায়, হাসান নাসরুল্লাহ বলছেন, সেবা কৃষি ফার্ম ইসরাইলের কাছে ছেড়ে দেয়ার জন্য আমেরিকা প্রস্তাব দিয়েছে এবং ওয়াশিংটন বলেছে যে, সেবা কৃষি ফার্ম নিয়ে সংঘাতে লিপ্ত হওয়া হিজবুল্লার জন্য লাভজনক হবে না। এর পরিবর্তে বরং ইসরাইলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত।

আমেরিকা মূলত এসব প্রস্তাবের মধ্যদিয়ে হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছিল। শুধু তাই নয় হিজবুল্লাহকে রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি, সন্ত্রাসী তালিকা থেকে মুক্ত, অর্থনৈতিক সুবিধা দেয়া এবং ইসরাইলের কাছ থেকে মুক্ত হওয়া দক্ষিণ লেবাননের পুনর্গঠনে সহযোগিতা দেয়ার প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়ে সে সমস্ত প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন।

আমেরিকার সে সময় ফিলিস্তিনের ইন্তিফাদার প্রতি সমর্থন এবং ফিলিস্তিনি আন্দোলনগুলোকে অস্ত্র ও অর্থ সহযোগিতা না দেয়ার জন্য হিজবুল্লাহর প্রতি আহ্বান জানিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/২৩