লেবাননের হিজবুল্লাহ নেতার হুমকিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে: ইসরাইলি জেনারেল
https://parstoday.ir/bn/news/west_asia-i111124-লেবাননের_হিজবুল্লাহ_নেতার_হুমকিকে_গুরুত্বের_সঙ্গে_নিতে_হবে_ইসরাইলি_জেনারেল
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক জেনারেল আমুস গিলাদ বলেছেন, লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর হুমকিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ২৭, ২০২২ ১৯:৫৩ Asia/Dhaka
  • আমুস গিলাদ
    আমুস গিলাদ

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক জেনারেল আমুস গিলাদ বলেছেন, লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর হুমকিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।

কারিশ গ্যাসক্ষেত্রে জ্বালানি উত্তোলনের ইসরাইলি সিদ্ধান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহ নেতা গত সোমবার রাতে বলেছেন, ইসরাইলকে সেখানে তেল-গ্যাস উত্তোলন করতে দেওয়া হবে না। হিজবুল্লাহ এই ইস্যুতে প্রয়োজনে যুদ্ধ করবে বলেও তিনি হুমকি দেন। লেবাননের হিজবুল্লাহ নেতার গত সোমবারের এ সংক্রান্ত বক্তব্য ইসরাইলি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর এই হুমকির জবাবে আমুস গিলাদ আরও বলেছেন, হাসান নাসরুল্লাহর হুমকিকে গুরুত্ব দিয়ে তা মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, হিজবুল্লাহ কারিশ গ্যাসক্ষেত্রে হামলা চালালে বড় ধরণের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

এদিকে, ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর অভিজ্ঞ জেনারেল আইজ্যাক ব্রিক বলেছেন, হিজবুল্লাহর কাছে প্রায় এক লাখ ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন রয়েছে। এসব অস্ত্র দিয়ে কারিশ গ্যাসক্ষেত্রসহ ইসরাইলের বিভিন্ন কৌশলগত অবস্থানে হামলা চালাতে পারে। 

কারিশ গ্যাসক্ষেত্রের ইসরাইলি অবস্থানে হামলার আশঙ্কায় এরিমধ্যে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কারিশ গ্যাসক্ষেত্র লেবাননের পানিসীমার মধ্যেও পড়েছে। কিন্তু ইসরাইল লেবাননের অধিকারের প্রতি ভ্রুক্ষেপ না করে সেখানে গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।