ইরাকে গুপ্তচরবৃত্তির সন্দেহে নিজেদের অনেক সদস্যকে হত্যা করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i11278-ইরাকে_গুপ্তচরবৃত্তির_সন্দেহে_নিজেদের_অনেক_সদস্যকে_হত্যা_করেছে_দায়েশ
উগ্র তাকফিরি সন্ত্রাসী আইএসআইএল বা দায়েশ গুপ্তচরবৃত্তির সন্দেহে এই গোষ্ঠীর অনেক সদস্যকে হত্যা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৬ ০৭:০৩ Asia/Dhaka
  • ইরাকে গুপ্তচরবৃত্তির সন্দেহে নিজেদের অনেক সদস্যকে হত্যা করেছে দায়েশ

উগ্র তাকফিরি সন্ত্রাসী আইএসআইএল বা দায়েশ গুপ্তচরবৃত্তির সন্দেহে এই গোষ্ঠীর অনেক সদস্যকে হত্যা করেছে।

বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরাকে সন্ত্রাসীরা একের পর এক পরাজিত হওয়ায় এবং দায়েশের বহু নেতা নিহত হওয়ার পর অভ্যন্তরীণ খবর বাইরে ফাঁস করে দেয়ার অভিযোগে এ গ্রুপের ৩৮ সদস্যকে হত্যা করা হয়েছে।

সম্প্রতি ইরাকি বিমান হামলায় ওমর আল শিশানিসহ দায়েশের অনেক গুরুত্বপূর্ণ নেতা নিহত হওয়ায় অন্য নেতারা ধারণা করছে তাদের মধ্যেই কেউ কেউ ভেতরের খবর বাইরে পাচার করে থাকতে পারে।

দায়েশ এরই মধ্যে নিজেদের অনেক লোককে গ্রেফতার করেছে এবং অনেকেই এ গ্রুপ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কোনো কোনো সদস্যের গুপ্তচরবৃত্তির ঘটনায় দায়েশীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিমান হামলায় দায়েশ সন্ত্রাসীদের তেল বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পর তারা অর্থনৈতিক সংকটে পড়েছে। এ কারণে এ গোষ্ঠীর অনেক সদস্য গুপ্তচরবৃত্তির দিকে ঝুঁকে পড়েছে। #

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৬