সিরিয়ার উত্তরাঞ্চলে রুশ জঙ্গিবিমানের অভিযান; একশ’র বেশি সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i114616-সিরিয়ার_উত্তরাঞ্চলে_রুশ_জঙ্গিবিমানের_অভিযান_একশ’র_বেশি_সন্ত্রাসী_নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১০০র বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০২২ ১৫:৫২ Asia/Dhaka
  • সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা
    সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা

সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১০০র বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।

সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিমান হামলায় সন্ত্রাসীদের একটি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংসের পাশাপাশি একটি কমান্ড সেন্টার, তাদের অস্ত্র ও গোলাবারুদের গুদাম এবং মেশিনগান বসানো ১৫টি পিকআপ ধ্বংস হয়েছে।

জেনারেল ইয়েগোরভ জানান, তুর্কি সমর্থিত গেরিলা এবং তাকফিরি সন্ত্রাসী-গোষ্ঠী হায়াত তাহরির আশ-শামসহ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী ওই এলাকায় দ্বন্দ্বে লিপ্ত থাকা অবস্থায় রাশিয়ার বিমান বাহিনী হামলা চালায়।

এদিকে, সিরিয়া এবং রাশিয়ার সেনারা দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সামরিক অভিযান চালিয়েছে। এতে অন্তত ২০ সন্ত্রাসী নিহত হয়। গত সপ্তাহে সিরিয়ার সেনাবাহিত একটি বাসে বোমা হামলা পরিচালনাকারী মূল সন্ত্রাসীও রয়েছে।#

পার্সটুডে/আইএসবি/১৭