‘রাকা নগরী থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে রয়েছে সিরিয় বাহিনী’
রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ আজ (বৃহস্পতিবার) বলেছেন, দামেস্কের সরকারি বাহিনী দায়েশের শক্তিশালী ঘাটি রাকা নগরী থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে রয়েছে।
তিনি বলেছেন সিরিয়ার বাহিনী সফল ভাবে এগিয়ে চলেছে এবং রাকা নগরী মাত্র ২০ কিলোমিটার দূরে রয়েছে। রাকা নগরী থেকে দায়েশরা সরে পড়ছে উল্লেখ করে তিনি জানান, তারা হয়ত আত্মগোপন করতে চাইছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার একটি সামরিক সূত্র বলেছে, রুশ বিমান বাহিনীর সমর্থনপুষ্ট দামেস্কের সরকারি বাহিনী রাকা নগরীর খুব কাছে চলে গেছে। কুর্দি এবং আরব বাহিনী নিয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস চেয়ে দামেস্ক সরকারি বাহিনী রাকা নগরীর বেশি নিকটে পৌঁছে গেছে বলেও জানান তিনি।
এ সূত্র আরো বলেছে, সিরিয় বাহিনী পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে ধীরে ধীরে রাকার দিকে এগিয়ে চলেছে। বিরোধী বাহিনীর চেয়ে রাকার অনেক কাছে পৌঁছে গেছে সিরিয়া বাহিনী এবং বিরোধী বাহিনী মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ ভাবে তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।
আলেপ্পো নগরী থেকে ১৬০ কিলোমিটার পূর্বে ফোরাত নদীর উত্তরাঞ্চলীয় তীরে রাকা নগরী অবস্থিত। ২০১৩ সালের মার্চে এ নগরী দখল করে নেয় দায়েশ। ২০১৪ সালে এ নগরীকে নিজেদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ঘোষণা করে দায়েশ।#
পার্সটুডে/মূসা রেজা/৯