দেশ ছাড়লেন বাহরাইনের মানবাধিকার নেত্রী জয়নাব আল-খাজা
https://parstoday.ir/bn/news/west_asia-i11770-দেশ_ছাড়লেন_বাহরাইনের_মানবাধিকার_নেত্রী_জয়নাব_আল_খাজা
বাহরাইনের খ্যাতিমান মানবাধিকার নেত্রী জয়নাব আল-খাজা অবশেষে দেশ ছাড়তে বাধ্য হলেন। টুইটারে কয়েকটি বার্তায় তিনি বলেছেন, তাকে অনির্দিষ্টকালের কারাদণ্ড দেয়া হতে পারে এই আশংকায় তিনি বাহরাইন ছেড়ে সুইডেনে চলে যাচ্ছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১১, ২০১৬ ১৫:১২ Asia/Dhaka
  • জয়নাব আল-খাজা
    জয়নাব আল-খাজা

বাহরাইনের খ্যাতিমান মানবাধিকার নেত্রী জয়নাব আল-খাজা অবশেষে দেশ ছাড়তে বাধ্য হলেন। টুইটারে কয়েকটি বার্তায় তিনি বলেছেন, তাকে অনির্দিষ্টকালের কারাদণ্ড দেয়া হতে পারে এই আশংকায় তিনি বাহরাইন ছেড়ে সুইডেনে চলে যাচ্ছেন।

সম্প্রতি বাহরাইনের কারাগার থেকে জয়নাব আল-খাজা মুক্ত পেয়েছিলেন। বাহরাইন থেকে চলে যাওয়ার সময় তিনি তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে গেছেন। সুইডেনে জয়নাব আল-খাজার নাগরিকত্ব রয়েছে। গত ১৪ মে বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের পুলিশ বাহিনী খাজার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে ও তার এক সন্তানকে কারাগারে পাঠায়।

খাজার বিরুদ্ধে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফার ছবি ছেঁড়াসহ নানা ধরনের অভিযোগ আনা হয়েছে। তবে, মে মাসের শেষ দিকে তাকে মানবিক বিবেচনায় কারাগার থেকে মুক্তি দেয়া হয়। দেশ ছাড়ার পর তিনি টুইটার বার্তায় বলেছেন, আলে খলিফার সরকার তাকে অনির্দিষ্টকালের জন্য আটকের পরিকল্পনা থেকে মামলার নথি তৈরি করছে। তিনি আরো বলেছেন, “সরকার মনে করেছে নির্বাসনে চলে যাওয়া মানেই আমরা দেশকে ভুলে যাব কিন্তু তা হবে না। আমরা যেখানেই থাকি না কেন দেশ আমাদের হৃদয়ে থাকবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১