সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপকভাবে রকেট হামলার শিকার
https://parstoday.ir/bn/news/west_asia-i117872-সিরিয়ায়_মার্কিন_সামরিক_ঘাঁটি_ব্যাপকভাবে_রকেট_হামলার_শিকার
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যাওয়ার প্রদেশের একটি মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপকভাবে রকেট হামলার শিকার হয়েছে। ঘাঁটির আশপাশের এলাকা থেকে এই হামলা চালানো হয়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২২ ১৯:৩৩ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপকভাবে রকেট হামলার শিকার

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যাওয়ার প্রদেশের একটি মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপকভাবে রকেট হামলার শিকার হয়েছে। ঘাঁটির আশপাশের এলাকা থেকে এই হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিকের আরবি বিভাগ জানিয়েছে, ঘাঁটিতে হামলার সময় বেশ কয়েকটি বড় শব্দ শোনা যায়। গতকাল শুক্রবার শেষ বেলায় মার্কিন বাহিনী নিয়ন্ত্রিত আল ওমার তেল ক্ষেত্রের কাছে এই হামলা হয়।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলার সময় সাইরেনের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়। এছাড়া, দখলদার মার্কিন বাহিনীর ঘাঁটি অভিমুখী সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়। হামলায় মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা উড়িয়ে দেয়নি সূত্রগুলো।

হামলার পর মার্কিন গোয়েন্দা ড্রোন ও জঙ্গিবিমান ওই এলাকায় খুব নিচু দিয়ে ওড়াউড়ি  করতে থাকে। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন