‘লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি তেহরানের ‘জোরালো’ সমর্থন রয়েছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i122532-লেবাননের_প্রতিরোধ_আন্দোলনের_প্রতি_তেহরানের_জোরালো’_সমর্থন_রয়েছে’
লেবানন ও ফিলিস্তিনের ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো এ যাবতকালের মধ্যে ‘সবচেয়ে শক্তিশালী’ অবস্থানে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি তেহরানের ‘জোরালো’ সমর্থন রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০২৩ ০৫:৩১ Asia/Dhaka
  • ‘লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি তেহরানের ‘জোরালো’ সমর্থন রয়েছে’

লেবানন ও ফিলিস্তিনের ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো এ যাবতকালের মধ্যে ‘সবচেয়ে শক্তিশালী’ অবস্থানে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি তেহরানের ‘জোরালো’ সমর্থন রয়েছে।

তিনি শুক্রবার লেবাননের ইসরাইল সীমান্তবর্তী মারুন আর-রাস এলাকা পরিদর্শন করতে গিয়ে এক সংবাদ সম্মেলনে ইরানের এ অব্স্থান তুলে ধরেন। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “এই মারুন আর-রাস এলাকায় দাঁড়িয়ে আমি আরেকবার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামরত লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের জোরালো সমর্থন ঘোষণা করছি।”

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে নিজের বৈঠকের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক স্তরের রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তা সংকটে জর্জরিত ইসরাইল সরকার বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে।

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, কঠিন দিনগুলোতে তার দেশ লেবাননকে সমর্থন দিয়েছে; কাজেই শান্তির সময়েও দেশটির পাশে থাকবে তেহরান। তিনি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন প্রমাণ করেছে, ইহুদিবাদী ইসরাইল শুধুমাত্র শক্তির ভাষা বোঝে।এই প্রতিরোধ আন্দোলন লেবাননের নিরাপত্তা, শান্তি ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করেছে বলে তিনি অভিমত প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/ জিএআর/ ২৯