ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i125052-ইহুদিবাদী_ইসরাইলের_ক্ষেপণাস্ত্র_ভূপাতিত_করল_সিরিয়া
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের ওপর ইহুদিবাদী ইসরাইলি সামরিক বাহিনী নতুন করে আগ্রাসন চালিয়েছে তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ০২, ২০২৩ ১৩:১৮ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের ওপর ইহুদিবাদী ইসরাইলি সামরিক বাহিনী নতুন করে আগ্রাসন চালিয়েছে তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রোববার দিনগত রাত ১২টা ২০ মিনিটের সময় ইসরাইলি বাহিনী এই আগ্রাসন চালায়। সিরিয়ার ওই সামরিক সূত্র বলেছে, লেবাননের রাজধানী বৈরুতের দিক থেকে ইহুদিবাদী বাহিনী হোমস শহরের লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

ইসরাইলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর পরই সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং মধ্য আকাশে ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে হোমস শহরের কিছু বস্তুগত ক্ষতি হয়েছে।ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি লক্ষ্য করে ইসরাইলি সেনারা হামলা চালায়।

ওই মুখপাত্র দাবি করেন, এর আগে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি থেকে ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালায় সিরিয়া।জুন মাসের মাঝামাঝি সময়ে ইসরাইল সিরিয়ার রাজধানীর দামেস্ক লক্ষ্য করে সর্বশেষ হামলা চালিয়েছিল। এরপর গতরাতে এই হামলা চালালো ইহুদিবাদী বাহিনী।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর সিরিয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করলে ইসরাইল সিরিয়ার ওপর মাঝেমধ্যেই হামলা চালাতে থাকে। সেই ধারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে দখলদার ইহুদিবাদী সেনারা।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।