তেহরান-বৈরুত সম্পর্কে নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i127592-তেহরান_বৈরুত_সম্পর্কে_নিষেধাজ্ঞা_কোনো_প্রভাব_ফেলবে_না_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, লেবানন ও তার দেশ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর এবং এক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৩ ০৭:০০ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল (শুক্রবার) বৈরুতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দাল্লাহ রাশিদ বুহাবিবের সঙ্গে সাক্ষাত করেন।
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল (শুক্রবার) বৈরুতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দাল্লাহ রাশিদ বুহাবিবের সঙ্গে সাক্ষাত করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, লেবানন ও তার দেশ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর এবং এক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

তিনি গতকাল (শুক্রবার) বৈরুতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দাল্লাহ রাশিদ বুহাবিবের সঙ্গে সাক্ষাতে এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাক, তুরস্ক, পাকিস্তান, মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এরইমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তেহরান। কাজেই লেবাননের সঙ্গেও একই কাজ করবে ইরান।

লেবাননে বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং চলছে তার অবসান ঘটাতে সাহায্য করার জন্য ইরানের প্রস্তুতিও ঘোষণা করেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, লেবাননে নতুন সরকার গঠিন হওয়ার পর ইরান দেশটির সঙ্গে যৌথ অর্থনৈতিক কমিটিগুলোর বৈঠক আয়োজন করতে চায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী চলতি লেবানন সফরে আঞ্চলিক পরিস্থিতি নিয়েও স্বাগতিক দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি লেবাননের নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, তেহরান বৈরুতের কল্যাণ ও অগ্রগতি ছাড়া আর কিছু চায় না। #

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।