ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের জঘন্য দখলদারিত্ব দীর্ঘস্থায়ী হবে না
https://parstoday.ir/bn/news/west_asia-i128392-ফিলিস্তিন_ভূখণ্ডে_ইসরাইলের_জঘন্য_দখলদারিত্ব_দীর্ঘস্থায়ী_হবে_না
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের জঘন্য দখলদারিত্ব দীর্ঘস্থায়ী হবে না। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনের দেয়া ভাষণে তিনি একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১১:০৯ Asia/Dhaka
  • ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের জঘন্য দখলদারিত্ব দীর্ঘস্থায়ী হবে না

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের জঘন্য দখলদারিত্ব দীর্ঘস্থায়ী হবে না। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনের দেয়া ভাষণে তিনি একথা বলেন।

মাহমুদ আব্বাস বলেন, "ইসরাইলিদের জন্য আমার আজকের বার্তা হচ্ছে- ফিলিস্তিনি ভূমিতে তাদের দখলদারিত্বের আকাঙ্ক্ষা এবং কল্পনাবিলাস দীর্ঘস্থায়ী হবে না কারণ ফিলিস্তিনের জনগণ সেখানে আছে এবং তারা সেখানে হাজার হাজার বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে আসছে। ফলে ফিলিস্তিনিরা সেখান থেকে চলে যেতে পারে না এবং যদি কাউকে ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যেতে হয় তাহলে তা অবশ্যই তা হবে দখলদার ইসরাইলিরা।”

দখলদারিত্ব বজায় রেখে ইহুদিবাদী সরকার ফিলিস্তিনি জনগণের ওপর যে হত্যাযজ্ঞ ও নিপীড়ন চালাচ্ছে তাকে মাহমুদ আব্বাস বর্ণবাদী নীতি বলে উল্লেখ করেন।

জাতিসংঘ অধিবেশনে দেয়া ভাষণের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আরো বলেন, "আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমার বার্তা হচ্ছে তাদেরকে এখন থেকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে সাহসের সাথে ফিলিস্তিনিদের অধিকার সংক্রান্ত যে সমস্ত প্রস্তাব পাস হয়েছে তা বাস্তবায়ন করতে হবে।” তিনি সুস্পষ্ট করে বলেন, যারা মধ্যপ্রাচ্যে শান্তির কথা চিন্তা করেন তাদের প্রতি বার্তা হচ্ছে- শুধুমাত্র জনগণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে এই শান্তি আসতে পারে; অন্যথায় শান্তি নিতান্তই কল্পনার বিষয় হয়ে থাকবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২২