সিরিয়ার আলেপ্পো থেকে ৯০০ ব্যক্তিকে অপহরণ করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i12868-সিরিয়ার_আলেপ্পো_থেকে_৯০০_ব্যক্তিকে_অপহরণ_করেছে_দায়েশ
সিরিয়ার আলোপ্পো প্রদেশের উত্তর-পূর্বাংশের একটি কুর্দি শহর থেকে ৯০০ ব্যক্তিকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০১৬ ১২:১৮ Asia/Dhaka
  • সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট তাকফিরি দায়েশ
    সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট তাকফিরি দায়েশ

সিরিয়ার আলোপ্পো প্রদেশের উত্তর-পূর্বাংশের একটি কুর্দি শহর থেকে ৯০০ ব্যক্তিকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

ওই শহরের নিকটবর্তী ১৫টি গ্রাম এবং একটি শহরতলী থেকে দায়েশ এসব ব্যক্তিকে অপহরণ করেছে বলে আজ (শুক্রবার) যুক্তরাজ্য ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে। অপহৃতদের মধ্যে কিছু ব্যক্তিকে আলেপ্পো প্রদেশের পূর্বাংশে অবস্থিত কুর্দি কাবাসিন শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

সংস্থাটি আরো বলেছে, 'বাকিদেরকে তুরস্কের সীমান্তবর্তী আর-রাজ এবং মানবিজ শহরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এসব এলাকায় দায়েশ সন্ত্রাসীরা কয়েকটি ফ্রন্টে হামলার মুখে পড়ায় অপহৃত ব্যক্তিদেরকে দিয়ে হয় তারা পরিখা খনন করাবে অথবা তাদেরকে যুদ্ধক্ষেত্রে মানবঢাল হিসেবে ব্যবহার করবে।'

এদিকে, দায়েশের কবল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে সন্ত্রাসীরা ১৮ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে বলেও খবর পাওয়া গেছে।

সিরিয়ায় আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা আলেপ্পো প্রদেশের রাজধানীতে মর্টার শেল নিক্ষেপ অব্যাহত রেখেছে। সিরিয়া সেনাবাহিনী সম্প্রতি সেখানে অভিযান চালিয়ে ১৭০ তাকফিরি সন্ত্রাসীকে হত্যা করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪