ইসরাইল-বিরোধী বিবৃতি দেয়ায় দেড় মাসের জন্য নিষিদ্ধ ইহুদিবাদী সাংসদ
https://parstoday.ir/bn/news/west_asia-i129562-ইসরাইল_বিরোধী_বিবৃতি_দেয়ায়_দেড়_মাসের_জন্য_নিষিদ্ধ_ইহুদিবাদী_সাংসদ
ইহুদিবাদী ইসরাইলের জাতীয় সংসদের এথিক কমিটিতে এমপি অফের কাসিফকে দেড় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, সংসদ সদস্য হিসেবে তার ১৪ দিনের বেতন কেটে নেয়া হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১৯, ২০২৩ ১১:৪১ Asia/Dhaka
  • ইসরাইল-বিরোধী বিবৃতি দেয়ায় দেড় মাসের জন্য নিষিদ্ধ  ইহুদিবাদী সাংসদ

ইহুদিবাদী ইসরাইলের জাতীয় সংসদের এথিক কমিটিতে এমপি অফের কাসিফকে দেড় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, সংসদ সদস্য হিসেবে তার ১৪ দিনের বেতন কেটে নেয়া হয়েছে।

আনক্যাপচার্ড মিডিয়া নামে একটি বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি গাজা যুদ্ধের জন্য ইসরাইল সরকারকে দায়ী করেন। ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে হামাসের হামলার পর পরই কাসিফ বলেন, ইসরাইল এই সংঘাত চেয়েছিল।

তিনি আরো বলেন, সমস্ত শান্তিপ্রিয় মানুষের উচিত একযোগে এই স্লোগান দেয়া যে, ইসরাইলের দখলদারিত্বের অবসান হতে চলেছে। এরপর তিনি রোববার দেয়া সাক্ষাৎকারে বলেন, ইসরাইল হামাসের সাথে যুদ্ধের এমন একটি পরিকল্পনা গ্রহণ করেছে যাকে তিনি তার ভাষায় ইহুদিদের বিরুদ্ধে নাৎসি বাহিনীর চূড়ান্ত হত্যাকাণ্ডের সাথে তুলনা করেন।

কাসিফের আরো বেশ কিছু বক্তব্য বিবৃতি ইসরাইলের এথিক কমিটি আলোচনা করেছে তবে এই দুটি বক্তব্যের জন্য তাকে শাস্তি দেয়া হয়েছে।# পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।