সব অপশন টেবিলে, যুদ্ধ বিস্তৃত হতে পারে: মহাসচিব নাসরুল্লাহ
-
নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ৮ অক্টোবর থেকেই আমরা ইসরাইলের সঙ্গে যুদ্ধে প্রবেশ করেছি, তবে যুদ্ধের এই পর্যায়েই আমরা সীমাবদ্ধ থাকব না। যুদ্ধ আরও বিস্তৃত আকার ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, ইসরাইলের সঙ্গে লেবানন সীমান্তের যে অবস্থা তা কেবল তারাই উপলব্ধি করতে পারছেন যারা সীমান্তে রয়েছেন। প্রতিনিয়ত ইসরাইলের সীমান্তবর্তী সব ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালানো হচ্ছে। ৪৩ হাজার ইহুদি বসতি স্থাপনকারী উপশহরগুলো ছেড়ে চলে গেছে। আজ (শুক্রবার) টেলিভিশনে সম্প্রচারিত এক লাইভ ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, '৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত আমাদের ৫৭ জন শহীদ হয়েছেন।' তিনি আরও বলেন, যেকোনো সময় যুদ্ধ বিস্তৃতি লাভ করতে পারে।
এর মধ্যদিয়ে তিনি ধাপে ধাপে যুদ্ধের পরিধি বিস্তৃত করার হুমকি দিয়েছেন।
হাসান নাসরুল্লাহ লেবাননের জনগণকে যেকোনো ধরণের পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসরাইলের বিরুদ্ধে সব অপশনই টেবিলে রয়েছে।
ভূমধ্যসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য উপযুক্ত অস্ত্র আমরা প্রস্তুত রেখেছি।#
নাসরুল্লাহর ভাষণ সংক্রান্ত আরও খবর
ফিলিস্তিনিরা প্রমাণ করেছে ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল: হিজবুল্লাহ মহাসচিব
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।