অনিবার্য পতন থেকে ইসরাইলকে রক্ষা করতে পারবে না আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i130608-অনিবার্য_পতন_থেকে_ইসরাইলকে_রক্ষা_করতে_পারবে_না_আমেরিকা
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের জন্য অনিবার্য পতন অপেক্ষা করছে এবং আমেরিকা কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তাকে রক্ষা করতে পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০২৩ ১১:৩৩ Asia/Dhaka
  • অনিবার্য পতন থেকে ইসরাইলকে রক্ষা করতে পারবে না আমেরিকা

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের জন্য অনিবার্য পতন অপেক্ষা করছে এবং আমেরিকা কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তাকে রক্ষা করতে পারবে না।

গতকাল (শুক্রবার) রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতা আইআরসিসি কমান্ডার এসব কথা বলেন। তিনি ইসরাইলের ভেতরে হামাসের দুঃসাহসিক ও সফল অভিযানে প্রশংসা করে বলেন, ‘ইসরাইলের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে’।

আইআরজিসি’র প্রধান বলেন, ৭ অক্টোবরের ওই অভিযানে ১৫০০ ফিলিস্তিনি অংশ নিয়েছেন এবং একেবারে কোন বাধা-বিঘ্ন ছাড়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন পেরিয়ে তারা ইসরাইলের ভেতরে অভিযান চালিয়েছে। এ সময় গাজা-ইসরাইল সীমান্তে একটি গুলিও চলেনি এবং একজন ফিলিস্তিনিও শহীদ হননি। এমনকি সমস্ত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীকে সশস্ত্র অবস্থায় রাখার পরেও তাদের সব অস্ত্র নিষ্ক্রিয় ছিল।

জেনারেল সালামি আরো বলেন, দখলদার ইসরাইলি সেনারা গাজা উপত্যকার সীমান্তে অত্যন্ত নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে। ইসরাইলের এই দেয়াল, বাধা, তথ্য এবং নিরাপত্তা ব্যুহ পেরিয়ে ফিলিস্তিনরা কিভাবে ইসরাইলের ভেতরে অভিযান চালিয়েছে সে রহস্য এখনো অজানা। গাজার যোদ্ধাদের এই বিজয় রহস্য সম্ভবত আরো পরে প্রকাশ করা হবে।

জেনারেল সালামি বলেন, আজকের দিনে ইহুদিবাদী ইসরাইলের প্রতিরোধ ক্ষমতা ভেঙে গেছে। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করে আমেরিকা ইসরাইলকে বাঁচিয়ে রাখতে পারবে না। বর্ণবাদী ইসরাইলের মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক কোনো শিকড় নেই বরং ইসরাইলের পতন অনিবার্য।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।