ইসরাইলের সঙ্গে সহাবস্থান করতে পারবেন না ফিলিস্তিনিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i130916-ইসরাইলের_সঙ্গে_সহাবস্থান_করতে_পারবেন_না_ফিলিস্তিনিরা
পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের বেশিরভাগ নাগরিক বলেছেন, তারা এমন একটি ভবিষ্যত কল্পনা করতে পারেন না যেখানে তারা ইসরাইলের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারেন। আরব ওয়ার্ল্ড ফর রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট বা এডাব্লিউআরএডি পরিচালিত এক জরিপ ফলাফলে এ তথ্য উঠে এসেছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০২৩ ১০:৩১ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে সহাবস্থান করতে পারবেন না ফিলিস্তিনিরা

পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের বেশিরভাগ নাগরিক বলেছেন, তারা এমন একটি ভবিষ্যত কল্পনা করতে পারেন না যেখানে তারা ইসরাইলের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারেন। আরব ওয়ার্ল্ড ফর রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট বা এডাব্লিউআরএডি পরিচালিত এক জরিপ ফলাফলে এ তথ্য উঠে এসেছে। 

জরিপে অংশ নেয়া প্রায় শতকরা ৯০ ভাগ উত্তরদাতারা বিশ্বাস করেন, গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার পরিপ্রেক্ষিতে ইসরাইলের সাথে সহাবস্থান দিন দিন অসম্ভব হয়ে উঠেছে। একই সাথে এসব ফিলিস্তিনি বলেছেন, গাজা উপত্যকার ওপর ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়েছে তারা তা কখনো ক্ষমা করতে পারবেন না। 

গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়। এতে দেখা গেছে- শতকরা ৯৮ ভাগ ফিলিস্তিনি বলেছেন, “তারা ইসরাইলকে "কখনো ভুলবেন না এবং ক্ষমা করবেন না"৷

এডাব্লিউআরএডি’র জরিপে শতকরা ১০০ ভাগ উত্তরদাতা বলেছেন, গাজায় কোনো "নিরাপদ স্থান" নেই। জরিপে অংশ নেয়া লোকজনের শতকরা ৬৫ ভাগ ইসরাইলের আক্রমণকে শুধুমাত্র হামাসের বিরুদ্ধে নয় বরং সমস্ত ফিলিস্তিনির বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখেন।

জরিপে অংশ নেয়া লোকজনের শতকরা ৪৮ ভাগ বলেছেন, ইসরাইলি আগ্রাসনে তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি শতকরা ৯০ ভাগ যুদ্ধবিরতি সমর্থন করেছে। এছাড়া, শতকরা ৯১ ভাগ উত্তরদাতা বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনীর দেয়া তথ্যের ওপর তাদের আস্থা নেই।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।