আজও গাজায় বিরামহীন ইসরাইলি আগ্রাসন, ১০০’র বেশি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i131144-আজও_গাজায়_বিরামহীন_ইসরাইলি_আগ্রাসন_১০০’র_বেশি_শহীদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন আজও অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পর তা বাস্তবায়নের আগে অনেকটা পোড়ামাটি নীতি গ্রহণ করেছে ইহুদিবাদীরা। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০২৩ ১৫:৩০ Asia/Dhaka
  • আজকের হামলার চিত্র
    আজকের হামলার চিত্র

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন আজও অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পর তা বাস্তবায়নের আগে অনেকটা পোড়ামাটি নীতি গ্রহণ করেছে ইহুদিবাদীরা। 

আজ (বুধবার) ইসরাইলি বর্বর আগ্রাসনে গাজা উপত্যকায় ১০০’র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 

গত মধ্যরাতের পর গাজার কেন্দ্রস্থলের কয়েকটি বাড়িতে ইসরাইলি বিমান থেকে হামলা চালানো হয়। এতে অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক শহীদ হন। এছাড়া, সেখানে ধ্বংস্তুপের নিচে অনেকে আটকে আছেন। 

এদিকে, গাজা উপত্যকার সুজাইয়া এলাকার ১০টি বাড়িতে ইহুদিবাদীদের বর্বর হামলায় ৩০ জনের বেশি শহীদ হয়েছেন। আজ খুব ভোরে এই হামলা চালানো হয়। এছাড়া, গাজা সিটির শেখ রেজওয়ান এলাকায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হন। 

আজ সকালে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরেও ইসরাইলের বোমাবর্ষণে কয়েক ডজন মানুষ শহীদ হন। ইন্দোনেশিয়া হাসপাতাল ও কামাল আজওয়ান হাসপাতাল এলাকাতেও হামলা চালিয়েছে ইহুদিবাদীরা।#

পার্সটুডে/এসআইবি/২২ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।