লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে যোগ দেবে না মিশর
https://parstoday.ir/bn/news/west_asia-i132890-লোহিত_সাগরে_মার্কিন_নেতৃত্বাধীন_টাস্ক_ফোর্সে_যোগ_দেবে_না_মিশর
লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখার অজুহাত সৃষ্টি করে ইসরাইলি জাহাজের নিরাপত্তা দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তাতে যোগ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর। গত সপ্তাহে ইহুদিবাদী ইসরাইলের একটি প্রতিনিধিদল কায়রো সফরের সময় জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসির সরকারকে এই প্রস্তাব দেয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০২৪ ০৯:৪০ Asia/Dhaka
  • লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে যোগ দেবে না মিশর

লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখার অজুহাত সৃষ্টি করে ইসরাইলি জাহাজের নিরাপত্তা দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তাতে যোগ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর। গত সপ্তাহে ইহুদিবাদী ইসরাইলের একটি প্রতিনিধিদল কায়রো সফরের সময় জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসির সরকারকে এই প্রস্তাব দেয়।

ইসরাইলের আই-টোয়েন্টিফোর নিউজ ওয়েবসাইট এক রিপোর্টে জানিয়েছে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল গত সপ্তাহে কায়রো সফরে যায় এবং সে সময় তারা মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে মিশরের যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করে। কিন্তু এই টাস্ক ফোর্সে যোগ দেয়ার বিষয়টি মিশর প্রত্যাখ্যান করে। এর ফলে টাস্ক ফোর্সে এখন আরব দেশ হিসেবে একমাত্র বাহরাইন টিকে রইলো।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলের জাহাজের উপর হামলা চালায় এবং অন্তত একটি জাহাজ আটক করে। এরপর ইয়েমেনি সেনারা লোহিত সাগরে ইসরাইল অভিমুখী যেকোন জাহাজ চলাচল নিষিদ্ধ করে।

যেসব জাহাজ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরাইলে যাওয়ার চেষ্টা করেছে তাদের ওপর হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। এরপর ইয়েমেনি সেনাদের মোকাবেলায় আমেরিকা লোহিত সাগরের একটি টাস্ক ফোর্স গঠন করে যাতে আমেরিকার কয়েকটি পশ্চিমা মিত্র দেশ যোগ দিয়েছে কিন্তু মধ্যপ্রাচ্যের একমাত্র বাহারাইন ছাড়া আর কোনো দেশ তাতে যুক্ত হয়নি#। 

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩