ইসরাইলের গুপ্তচর ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালালো হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i134426-ইসরাইলের_গুপ্তচর_ঘাঁটিতে_নিখুঁতভাবে_হামলা_চালালো_হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের স্পর্শকাতর গুপ্তচরবৃত্তির স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, আল-রাডার সামরিক ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালানোর জন্য তারা গাইডেড রকেট ব্যবহার করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ০৬:০৮ Asia/Dhaka
  • ইসরাইলের গুপ্তচর ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালালো হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের স্পর্শকাতর গুপ্তচরবৃত্তির স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, আল-রাডার সামরিক ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালানোর জন্য তারা গাইডেড রকেট ব্যবহার করেছে।

এর একদিন আগেও হিজবুল্লাহ ইসরাইলি সামরিক বাহিনীর ব্রেইন্ট ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর আগে অপর এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইসরাইলের আল-এবাদ গোয়েন্দা স্থাপনায় তারা হামলা চালিয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহ হামলা চালিয়ে আসছে। গতকাল ‌এক রিপোর্টে বলা হয়েছে, হিজবুল্লাহ এ পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে ১০০০ এর বেশি হামলা চালিয়েছে।

ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত গাজায় ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা থামাবে না। ইসরাইলের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে হিজবুল্লাহরও বহু যোদ্ধা হতাহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।