আমেরিকার আরো দুটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i134690-আমেরিকার_আরো_দুটি_জাহাজে_হামলা_চালিয়েছে_ইয়েমেনের_সামরিক_বাহিনী
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, তারা এডেন উপসাগরে আমেরিকার দুটি জাহাজে হামলা চালিয়েছে। এই হামলায় উপযুক্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। 
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১০:৫৫ Asia/Dhaka
  • আমেরিকার আরো দুটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, তারা এডেন উপসাগরে আমেরিকার দুটি জাহাজে হামলা চালিয়েছে। এই হামলায় উপযুক্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। 

তিনি জানান, দেশের সেনারা সুনির্দিষ্ট দুটি অভিযান চালিয়েছে যাতে এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। ‘সি চ্যাম্পিয়ন’ এবং ‘নেভিস ফরচুনা’ নামে দুটি জাহাজকে লক্ষ্য করে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং এসব ক্ষেপণাস্ত্র জাহাজ দুটিতে সরাসরি আঘাত হানে বলে জানান জেনারেল সারিয়ি।

তিনি বলেন, ২৪ ঘন্টায় ইয়েমেনের সেনারা আমেরিকা এবং ব্রিটিশ লক্ষ্যবস্তুতে চারটি অভিযান চালিয়েছে। এর মধ্যে প্রথম হামলা ছিল একটি ব্রিটিশ জাহাজকে লক্ষ্য করে এবং হামলায় জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে যায়।

দ্বিতীয় অভিযান চালানো হয় আমেরিকার একটি এমকিউ-নাইন রিপার ড্রোন লক্ষ্য করে। আল-হুদাইদা প্রদেশে পরিচালিত ওই অভিযানে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়। পরের দুটি অভিযানে আমেরিকার দুটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

জেনারেল সারিয়ি জানান, ইয়েমেনের ভেতরে গুপ্তচরবৃত্তি চালানোর সময় এমকিউ-নাইন রিপার ড্রোনটি ভূপতিত করা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।