ইসরাইল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই: ইসরাইলি সেনা কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i138708-ইসরাইল_গাজায়_যুদ্ধ_চালিয়ে_যাওয়ার_অবস্থায়_নেই_ইসরাইলি_সেনা_কর্মকর্তা
পার্সটুডে- গাজা উপত্যকায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে সময় যত গড়াচ্ছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মোকাবেলায় দখলদারদের অক্ষমতা ততই স্পষ্ট হয়ে উঠছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জুন ১৭, ২০২৪ ১৫:৪৫ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

পার্সটুডে- গাজা উপত্যকায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে সময় যত গড়াচ্ছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মোকাবেলায় দখলদারদের অক্ষমতা ততই স্পষ্ট হয়ে উঠছে।

পার্সটুডে জানিয়েছে, ইসরাইলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা তাদের বাহিনীর দুর্বলতার কথা স্বীকার করে বলেছেন- 'আমাদের সেনারা ছাদে, জানালার কাছে এবং বাড়ির ভেতরে শুটিং গ্রাউন্ডের হাঁসের মতো চলাচল করে।' তিনি আরও বলেছেন,  'আমরা গাজায় যারা যুদ্ধ করছি তারা উপযুক্ত সমর্থন ও সহযোগিতা পাচ্ছি না এবং আমরা যতটুকু জানতে পারছি তাহলো ইসরাইল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই।'

এর আগে ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটের সদস্য 'উদিদ বোরার' গাজা-যুদ্ধ পরিচালনায় ইহুদিবাদী ইসরাইল সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, 'দুর্বল ও ব্যর্থ পরিচালনার কারণে আমরা কৌশলগত দিক থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পৌঁছে গেছি, অতীতে আর কখনোই এমন পরিস্থিতিতে পড়েনি ইসরাইল।'

একই সময়ে দখলদার ইসরাইলের টিভি চ্যানেল-টুয়েলভ এক প্রতিবেদনে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থার উন্নতি হয়েছে বলে স্বীকার করেছে। টিভি চ্যানেলটি জানিয়েছে, হামাস গাজা উপত্যকায় নিজেকে আবারও গুছিয়ে নিতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।