সিরিয়ায় বিমান অভিযানে শতাধিক দায়েশ সন্ত্রাসী নিহত
জুলাই ২০, ২০১৬ ১৯:৪৪ Asia/Dhaka
সিরিয়ায় বিমান অভিযানে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সরকারি বিমান বাহিনী পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হামার সালামিয়া নগরীর কাছে একটি গ্রামে এ অভিযান চালিয়েছে।
সিরিয়ার একটি সামরিক সূত্র বলেছে, এ অভিযানে দায়েশের মেশিনগান সজ্জিত এক ডজনেরও বেশি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। এদিকে, মঙ্গলবার সালামিয়া নগরীর পূর্বে অবস্থিত কয়েকটি এলাকা দায়েশের হাত থেকে মুক্ত করেছে সিরিয় সেনাবাহিনী।
এ ছাড়া, সিরিয়ার উত্তরে রাকা প্রদেশেও সরকারি বিমান বাহিনীর অভিযানে তাকফিরিদের একটি কমান্ড সেন্টার ধ্বংস হয়েছে। রাকায় দায়েশের সবচেয়ে শক্তিশালী আস্তানা রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২০
ট্যাগ