ফিলিস্তিনি কূটনৈতিক অগ্রগতির সাথে সাথে ইসরায়েলি দমন বৃদ্ধি
https://parstoday.ir/bn/news/west_asia-i155542-ফিলিস্তিনি_কূটনৈতিক_অগ্রগতির_সাথে_সাথে_ইসরায়েলি_দমন_বৃদ্ধি
পার্সটুডে- ২০২৫ সাল ফিলিস্তিনিদের জন্য একই সাথে দুটি বিপরীত চিত্র দেখা যাচ্ছে। একদিকে, ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতিতে অভূতপূর্ব সমর্থন, অন্যদিকে, পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের 'সমান্তরাল যুদ্ধ' তীব্রতর হওয়া। সেখানে চলছে ব্যাপক হত্যাযজ্ঞ, ধ্বংস এবং বসতি নির্মাণের কাজ।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২৫ ১২:১৩ Asia/Dhaka
  • ২০২৫ সালে পশ্চিম তীর; ফিলিস্তিনের 'মহান স্বীকৃতি' বছরে সমান্তরাল যুদ্ধ
    ২০২৫ সালে পশ্চিম তীর; ফিলিস্তিনের 'মহান স্বীকৃতি' বছরে সমান্তরাল যুদ্ধ

পার্সটুডে- ২০২৫ সাল ফিলিস্তিনিদের জন্য একই সাথে দুটি বিপরীত চিত্র দেখা যাচ্ছে। একদিকে, ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতিতে অভূতপূর্ব সমর্থন, অন্যদিকে, পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের 'সমান্তরাল যুদ্ধ' তীব্রতর হওয়া। সেখানে চলছে ব্যাপক হত্যাযজ্ঞ, ধ্বংস এবং বসতি নির্মাণের কাজ।

২০২৫ সালে পশ্চিম তীরের ঘটনাগুলোতে দেখা যাচ্ছে যে, ইহুদিবাদী ইসরায়েল তাদের চাপ বৃদ্ধির কৌশল অনুসরণ করেছে। একই সাথে বিশ্বব্যাপী রাজনৈতিক বিচ্ছিন্নতা বৃদ্ধির অভিজ্ঞতাও অর্জন করেছে। গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালে, তেল আবিব তার সামরিক মনোযোগ উত্তর পশ্চিম তীর বিশেষ করে জেনিন, নাবলুস এবং তুলকারামে'র ওপর নিবদ্ধ করে এবং শহর ও শিবিরগুলিতে প্রতিদিন অভিযান চালায়।

ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান এবং জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছর প্রায় ২৫০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং ১,৬০০ টিরও বেশি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে। এরফলে ব্যাপকভাবে বাস্তুচ্যুতি ঘটেছে এবং ফিলিস্তিনিদের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পরিচালিত অপারেশন 'আয়রন ওয়াল' কে যেখানে তাদের ট্যাঙ্কগুলোকে ঘরে ফিরিয়ে নেওয়া হয়। এটি  তাদের সামরিক পদ্ধতির চূড়ান্ত পরিণতি হিসেবে বিবেচনা করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের পাশাপাশি বসতি স্থাপনকারীদের আক্রমণ এবং বসতি নির্মাণের ব্যাপক সম্প্রসারণ পশ্চিম তীরের ভূগোলকে আরও ভেঙ্গে দিয়েছে। কয়েক ডজন নতুন বসতি স্থাপন তৈরি এবং ধাতব গেট দিয়ে ফিলিস্তিনিদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে গুরুতরভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

একই সময়ে, UNRWA-এর কার্যক্রমের সীমাবদ্ধতা এবং এর শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া সংকটের মানবিক মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে।

স্থলভাগে এই চাপ বৃদ্ধি ২০২৫ সালের রাজনৈতিক ঘটনাবলীর সম্পূর্ণ বিপরীত। আরো বেশ কয়েকটি পশ্চিমা দেশ যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য সম্মত হয়েছে এবং  ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে দেশের সংখ্যা ১৬০-এ পৌঁছেছে তখন ইসরায়েল এই চাপ বৃদ্ধি করছে। যদিও এই অর্জনগুলি এখনও বাস্তবে পরিবর্তন আনতে পারেনি তবুও তারা চেষ্টা করছে। একদিকে ইসরায়েল আরোপিত বাস্তবতা অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ সমর্থিত কূটনৈতিক পথ-এই দুয়ের মধ্যে ব্যবধান আগের চেয়ে আরও গভীর হয়েছে।#

পার্সটুডে/জিএআর/২৮