সেনাবাহিনীতে আত্মহত্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে: ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/west_asia-i156170-সেনাবাহিনীতে_আত্মহত্যা_৪০_শতাংশ_বৃদ্ধি_পেয়েছে_ইসরায়েলি_যুদ্ধ_মন্ত্রণালয়
পার্সটুডে-ইহুদিবাদী যুদ্ধ মন্ত্রণালয় এক প্রতিবেদনে তাদের সেনাদের মাঝে আত্মহত্যার প্রবণতা নজিরবিহীনভাবে বেড়ে গেছে বলে স্বীকার করেছে। আগামী বছরগুলোতে এই ঘটনা আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করা হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৭, ২০২৬ ১৮:০১ Asia/Dhaka
  •  ইসরায়েলি সৈন্যদের মধ্যে আত্মহত্যা বৃদ্ধি
    ইসরায়েলি সৈন্যদের মধ্যে আত্মহত্যা বৃদ্ধি

পার্সটুডে-ইহুদিবাদী যুদ্ধ মন্ত্রণালয় এক প্রতিবেদনে তাদের সেনাদের মাঝে আত্মহত্যার প্রবণতা নজিরবিহীনভাবে বেড়ে গেছে বলে স্বীকার করেছে। আগামী বছরগুলোতে এই ঘটনা আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করা হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের সেনাদের মধ্যে মানসিক অসুস্থতা বৃদ্ধির পর আত্মহত্যার ঘটনা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে, জেরুজালেম পোস্ট সংবাদপত্র শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে লিখেছে, গাজা ও লেবাননে ২ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ এখন সেনাদের মাঝে, বিশেষ করে রিজার্ভ সৈন্যদের মধ্যে মানসিক ব্যাধির একটি ঢেউ তৈরি করেছে। সংবাদপত্রটির মতে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আত্মহত্যার ঘটনা ৪০ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে এবং যদি ইহুদিবাদীদের সামরিক কর্তৃপক্ষ যদি এর সমাধান না করে, তাহলে আগামী বছরগুলোতে এই ঘটনা আরও বেশি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সরকারি সূত্র অনুসারে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৭৪ জন আত্মহত্যা করেছে এবং ২৭৯ জন আত্মহত্যার ব্যর্থ চেষ্টা চালিয়েছে।

প্রতিবেদন অনুসারে, আহত ইসরায়েলি সেনাদের মধ্যে ৬০ শতাংশ মানসিক ব্যাধিতে ভুগছেন। যুদ্ধ থেকে ফিরে আসা সেনাদের পরিবারগুলো উদ্বেগ, তীব্র বিষণ্ণতা, দুঃস্বপ্ন এবং ঘুমের সমস্যার কথা জানিয়েছে। এই বিষয়ে, ম্যাকাবি সাইকিয়াট্রিক অর্গানাইজেশন আরও জানিয়েছে, গাজা বা অন্যান্য অঞ্চলে যুদ্ধ করা ৩৯ শতাংশ ইসরায়েলি সেনা ফিরে আসার পরে কাউন্সেলিং বা সাইকোথেরাপি পরিষেবার জন্য অনুরোধ করেছেন।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।