উত্তর ফ্রন্টে হিজবুল্লাহর হামলায় চাপের মুখে পড়েছে ইসরায়েল
-
হিজবুল্লাহর পতাকা
পার্সটুডে- দখলদার ইসরায়েলের উত্তর ফ্রন্টে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এ কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েলি গণমাধ্যম।
বার্তা সংস্থা ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে, হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনা অবস্থান ও অবৈধ উপশহরগুলোতে ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড আজ (বৃহস্পতিবার) ভোরে সীমান্তবর্তী ২২টি অবৈধ ইহুদিবাদী উপশহরের বাসিন্দাদেরকে আশ্রয়কেন্দ্র অথবা নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
দখলদার ইসরায়েলের গণমাধ্যম লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের একটি ট্যাংক বা সাজোয়া যান ধ্বংসের খবর দিয়েছে।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।