ইসরায়েলকে আর নিরাপদ মনে করছে না ইহুদিরা: ইসরায়েলি গণমাধ্যম
-
ফ্লাইট চালু হলেই পালানোর হিড়িক পড়ে ইসরায়েলি বিমান বন্দরে
পার্সটুডে- দখলদার ইসরায়েলের গণমাধ্যম এই সত্যতা স্বীকার করেছে যে, ইসরায়েলি জনগণের দৃষ্টিতে সেখানে আর নিরাপত্তা নেই এবং ইসরায়েল পতন ও অবক্ষয়ের পথে রয়েছে।
ইসরায়েলি টিভি চ্যানেল-ফিফটিন জানিয়েছে, যারা ইসরায়েল ছেড়ে যাচ্ছে, তারা আর লজ্জা পাচ্ছে না বরং এই সপ্তাহেই সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গেছে ইসরায়েল ত্যাগ নিয়ে নানা পোস্টে। মানুষ লিখছে: “শিগগিরই আমরা এখানে থাকব না, আমাদের থামানোর চেষ্টা করবেন না, চলে যাওয়ার জন্য আমাদের অনেক কারণ আছে।”
ইসরায়েলে বসবাসকারীরা আরও বলছে, নিরাপত্তা, অর্থনীতি এবং মানসিক দিক থেকে পরিস্থিতি সত্যিই কঠিন হয়ে গেছে। মানুষ আর ত্যাগ স্বীকার করতে রাজি নয়, কারণ তারা আর বিশ্বাস করে না যে, তারা সঠিক কিছুর জন্য ত্যাগ করছে।
টিভি চ্যানেলটির মতে, অধিকাংশ ইসরায়েলি আর ইসরায়েলকে নিজেদের মাতৃভূমি বা জাতীয় আবাস হিসেবে বেছে নিচ্ছে না; মানুষ এখানে বসবাসের চেয়ে এখান থেকে পালিয়ে যেতে বেশি পছন্দ করছে। পরিস্থিতি মোটেও ভালো নয়; আমরা একটি অভ্যন্তরীণ ও সামাজিক ভাঙনের সাক্ষী হচ্ছি।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।