গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় নয়জন ফিলিস্তিনি নিহত
-
• গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা
পার্সটুডে- গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চারটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নয়জন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
সাফার সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, উত্তর-পশ্চিম গাজার শেখ রাদওয়ান এলাকার আবু ঘোরিতে একটি ফিলিস্তিনি পরিবারের অ্যাপার্টমেন্টে বোমা হামলায় দুইজন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজা উপত্যকার উত্তর-পশ্চিমে আল-মুবারক স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েল দক্ষিণ-পশ্চিম গাজার তেল আল-হাওয়ি এলাকার একটি অ্যাপার্টমেন্টকেও লক্ষ্যবস্তু করেছে, এতে এর বাসিন্দারা আহত হয়েছেন।
আরেকটি ইসরায়েলি বিমান হামলায় পশ্চিম গাজার আল-শাতি শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্যবস্তু করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ২০২৩ সালের ৭ই অক্টোবর গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে একটি বিধ্বংসী যুদ্ধ শুরু করে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইসরায়েল চুক্তির কিছু শর্ত বাস্তবায়ন করতে অস্বীকার করে আসছে এবং গাজা উপত্যকার বিরুদ্ধে তার আগ্রাসন অব্যাহত রেখেছে।#
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।