বিপ্লবের শহীদ নেতাকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ইরাকিরা
-
বিপ্লবের শহীদ নেতাকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ইরাকিরা
পার্সটুডে- নাজাফ আশরাফ এবং কারবালা শহরে ইসলামী বিপ্লবের শহীদ নেতার জানাজার সময় ঘনিয়ে আসার একই সাথে ইরাকের সরকার, আপামর জনগণ, উপজাতীয়রা, নিরাপত্তা কর্মী এবং সেবামূলক সংস্থাগুলোর প্রস্তুতির এক নজিরবিহীন ওয়েভ দেখা যাচ্ছে।
ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরাক বর্তমানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় ও রাজনৈতিক ঘটনার স্বাক্ষী হতে যাচ্ছে। ইসলামী বিপ্লবের শহীদ নেতাকে ইরাকে হস্তান্তরের সময় ঘনিয়ে আসার একই সাথে, এই দেশটির জনগণ একটি নজিরবিহীন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির রঙ ও গন্ধে ভরে উঠেছে; এই বিদায় অনুষ্ঠানটি বুধবার নাজাফ আশরাফ এবং কারবালা শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বিদায় অনুষ্ঠান পালনের জন্য ইরাকের সরকার, আপামর জনগণ, উপজাতীয়রা, নিরাপত্তা কর্মী এবং সেবামূলক সংস্থাগুলোর প্রস্তুতির এক নজিরবিহীন ওয়েভ দেখা যাচ্ছে।
সাতটি প্রদেশে ছুটি ঘোষণা, বিশেষ কমিটি গঠন, গণসংহতি বাহিনীর সমাবেশ, হুসেইনি মিছিলের প্রস্তুতি, বিভিন্ন উপজাতি ও গণপ্রতিনিধি দলের প্রস্তুতির ঘোষণা এবং বিভিন্ন স্তরে সমন্বয় সভা আয়োজন- এই সবই ইরাকিদের এমন একটি শোকানুষ্ঠান আয়োজনের ব্যাপক সংকল্পের ইঙ্গিত দেয়, যেটিকে তারা একটি ঐতিহাসিক ঘটনা, বিপ্লবের শহীদ নেতার প্রতি আনুগত্যের প্রতীক এবং প্রতিরোধের জন্য নিজের আনুগত্যকে নবায়ন হিসেবে দেখছে।
ইরাকি গণমাধ্যম জানিয়েছে, বিপ্লবের শহীদ নেতার পবিত্র মরদেহকে স্বাগত জানাতে বাগদাদ, নজফ, কারবালা, দিওয়ানিয়া, নাসিরিয়া, বসরা এবং ইরাকের অন্যান্য প্রদেশে ক্রমাগত সমন্বয় সভা ও নির্বাহী কার্যক্রম চলছে।
আল-আহাদ টিভি চ্যানেলের প্রতিবেদন অনুসারে, অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় স্থান প্রস্তুত করতে এবং প্রয়োজনীয় অবকাঠামো সজ্জিত করতে মধ্য বাগদাদের আল-হামজা স্কোয়ারে ব্যাপক কার্যক্রম চালানো হয়েছে এবং নির্বাহী কমিটিগুলো বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে দিনরাত পরিকল্পনা করছে।
নাজাফ আশরাফেও প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় কর্মকর্তা, ধর্মীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনী এবং জনপ্রিয় কমিটিগুলো শহীদ নেতার পবিত্র মরদেহকে স্বাগত জানাতে কর্মসূচি প্রস্তুত করেছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।