নেতানিয়াহুর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i161132-নেতানিয়াহুর_বিরুদ্ধে_অসহযোগ_আন্দোলনের_ডাক_দিলেন_ইসরায়েলের_সাবেক_প্রধানমন্ত্রী
পার্সটুডে-ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-07-08T01:27:45+00:00 )
জুলাই ০৮, ২০২৬ ০৯:৪২ Asia/Dhaka
  • এহুদ বারাক
    এহুদ বারাক

পার্সটুডে-ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।

ইরনার বরাতে পার্সটুডে জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলায় জোরালো এক আহ্বান জানিয়ে এহুদ বারাক নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক নাগরিক অবাধ্যতার ডাক দিয়েছেন।

তিনি বলেন, মন্ত্রিসভার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রায় অমান্য করা কেবল একটি আইনি সমস্যা নয়; বরং এটি ইসরায়েল এবং তার সাংবিধানিক ও বিচারিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এমন একটি মন্ত্রিসভার ঘোষিত যুদ্ধ, যা দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও সক্ষমতা হারিয়েছে।

বারাক এ বিরোধের ফলে দেশটির নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন।

নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রীর এই আহ্বান এমন সময়ে এসেছে, যখন সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা বিশেষ করে অঞ্চলজুড়ে ইসরায়েলি মন্ত্রিসভার শুরু করা যুদ্ধগুলোর প্রতিকূল ফলাফলের কারণে দখলদার শাসনের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।#

পার্স টুডে/এস এ এ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।